সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

শ্রীমঙ্গলে ভুমি সেবা সপ্তাহ শুরু

প্রতিনিধি, মৌলভীবাজার (শ্রীমঙ্গল):

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শুরু হয়েছে ভুমি সেবা সপ্তাহ-২০২৩। সোমবার (২২ মে) সকাল ১১ টায় উপজেলা ভূমি অফিস প্রাঙ্গনে আয়োজিত ভুমি সেবা সপ্তাহ মুঠোফোনের মাধ্যমে উদ্বোধন করেন মৌলভীবাজার ৪ আসনের সংসদ সদস্য মো আব্দুস শহীদ।

পরে স্বাগত বক্তব্য রাখেন শ্রীমঙ্গল উপজেলা ভূমি অফিসের সহকারি কমিশনার (ভূমি) সন্দ্বীপ তালুকদার। উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজিব মাহমুদ মিঠুন এর সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়, ভাইস চেয়ারম্যান লিটন আহমদ, নারী ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন সরদার, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সৈয়দ নেসার আহমদ, সচেতন নাগরিক কমিটির সভাপতি দ্বীপেন্দ্র ভট্টাচার্য, উপজেলা আওয়ামী লীগ সভাপতি অর্ধেন্দু কুমার দেব সহ প্রমুখ।