সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

কলকাতার সাংস্কৃতিক দলকে সিলেট ট্যুরিস্ট ক্লাবের অভ্যর্থনা

জেলা প্রতিনিধি, সিলেট :

সিলেটের ভারতের কলকাতা থেকে আসা বিশ্ব বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন সদস্যদের অভ্যর্থনা দিয়েছে সিলেট ট্যুরিস্ট ক্লাব।
গত ২৩ মে মঙ্গলবার বিকেলে নগরীর একটি অভিজাত হোটেলে ওপার বাংলার প্রতিষ্ঠিত সাহিত্য সংগঠন বিশ্ব বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন সদস্যদের অভ্যর্থনা দেয় সিলেট ট্যুরিস্ট ক্লাব।
বিশ্ব বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের প্রতিষ্ঠাতা সম্পাদক ও বিশ্ব বাংলা পত্রিকার প্রধান সম্পাদক, নাট্যকার ও সাহিত্যিক ড. রাধাকান্ত সরকার, বিশ্ব বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের সাংস্কৃতিক সম্পাদিকা ও বিশ্ব বাংলা পত্রিকার সম্পাদক বিশিষ্ট সংগীতশিল্পী ড.শিবানী দাস, চলচ্চিত্র প্রযোজক কেয়া বসাক, সাহিত্যিক ড.গৌরি প্রসন্ন মন্ডল, কবি শিবশঙ্কর বকসী,সমাজকর্মী সুজাতা বকসী,রবীন্দ্র সংগীত শিল্পী সুভাষ বন্দ্যোপাধ্যায়, সংগীতশিল্পী টুন্না মজুমদার, কবি অমর কুমার দাস প্রমুখ কে সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ ব্যাংক সিলেটের পরিচালক, বিশিষ্ট সাহিত্যিক মোঃ আমিনুল ইসলাম, ট্যুরিজম ডেভেলপমেন্ট ফাউন্ডেশন সিলেট এর সেক্রেটারি, নিউ নেশন’র সিলেট ব্যুরো প্রধান এস এ শফি, সিলেট ট্যুরিস্ট ক্লাব সভাপতি রোটারিয়ান মকসুদুর রহমান চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক রোটারিয়ান এনামুল কবির, অর্থ সম্পাদক রোটারিয়ান মওদুদ আহমদ প্রমুখ।