সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

২এপিবিএন, বান্দরবানে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ থেকে প্রথম সরাসরি ইন্টারনেট সংযোগ

জেলা প্রতিনিধি, ময়মনসিংহ :

২এপিবিএন মেঘলা, বান্দরবানের রিয়ার হেডকোয়ার্টারে মঙ্গলবার (২৩ মে) বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ থেকে সরাসরি ইন্টারনেট সংযোগ দেওয়া হয়েছে। ২এপিবিএন সদর দপ্তর ময়মনসিংহ, কমান্ডিং অফিসারের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এর সাহায্যে দুর্গম পাহাড়ি এলাকায় বান্দরবানের মেঘলায় অবস্থিত ২এপিবিএন এর রিয়ার হেডকোয়ার্টার সাইবার অ্যানালাইসিস শাখায় একটি সার্ভার রুম স্থাপন করা হয়েছে। বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর মাধ্যমে সরাসরি ইন্টারনেট সংযোগ প্রদান ২এপিবিএন, সাইবার ক্রাইম সেলের অনলাইন অপরাধ প্রতিরোধ ও টহল কার্যক্রমকে গতিশীল করবে।