সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

মিথিলার সঙ্গে বিচ্ছেদ, যা বললেন সৃজিত

অনলাইন ডেস্ক :

আলোচিত দম্পতি সৃজিত মুখার্জি ও রাফিয়াত রশিদ মিথিলার দুই মাসের মধ্যে বিচ্ছেদ হতে যাচ্ছে। কলকাতার প্রভাবশালী দৈনিক আনন্দবাজার এই দম্পতির নাম প্রকাশ না করে ইঙ্গিতপূর্ণভাবে এমন দাবি করছে। তবে এই খবরে তেমন কোন প্রতিক্রিয়া নেই মিথিলার। এবার এই ইস্যুতে মুখ খুলেছেন সৃজিতও। কলকাতার গণমাধ্যমের কাছে মিথিলা ইস্যুতে পরিচালক জানিয়েছেন, মিথিলার সঙ্গে তার সম্পর্ক নিয়ে যা কিছু রটছে, তার কোন রকম ভিত্তি নেই। সৃজিত মুখার্জি আপাতত মধ্যপ্রদেশে ‘ব্যোমকেশ’ এর শুটিংয়ে ব্যস্ত। একই ইস্যুতে মিথিলা প্রতিক্রিয়ার জানিয়েছিলেন, ‘এই খবরের সঙ্গে আমি সম্পৃক্ত নই।

খবরে কি আমার নাম আছে?’ আনন্দবাজার সেই প্রতিবেদনে দাবি করেছে, ভালোবাসায় ভাঁটা চলছে এই দম্পতির। বয়সে ছোট এক তরুণীকে নতুন করে মন দিয়েছেন সৃজিত। ক্যামেরার পেছনে কাজ করেন তিনি। আজকাল পার্টিতে সারাক্ষণ ওই তরুণীর সঙ্গে সময় কাটান সৃজিত। এই খবর এরইমধ্যে মিথিলার কানে পৌঁছেছে। গণমাধ্যমটি দাবি করছে, আগামী দুই মাসের মধ্যে সৃজিতের সঙ্গে সম্পর্ক চুকিয়ে বাংলাদেশে ফিরবেন মিথিলা। ২০১৯ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন দুই বাংলার দুই তারকা সৃজিত-মিথিলা।