Skip to content

Upcoming
Argentina
0-0
Austria
Source: ESPN

আশিষের বিয়ে প্রসঙ্গে মুখ খুললেন শ্রাবন্তী

অনলাইন ডেস্ক :

ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা আশিষ বিদ্যার্থী। গত ২৫ মে দ্বিতীয়বার বিয়ে করেছেন ৬০ বছর বয়সী এই অভিনেতা। কনের নাম রুপালি বড়ুয়া। ষাটে পা দিয়ে নতুন করে সংসার শুরু করায় দারুণভাবে কটাক্ষের শিকার হয়েছেন আশিষ। বিষয়টি এখনো বহুল চর্চিত। ভারতীয় বাংলা সিনেমার আরেক জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। ব্যক্তিগত জীবনে তিনটি বিয়ে করেছেন তিনি। তবে কোনো সংসারই টেকেনি। বিবাহিত জীবন নিয়ে অসংখ্যবার ট্রলের মুখে পড়েছেন তিনি। কিন্তু ষাটে এসে আশিষের বিয়ে নিয়ে কী ভাবছেন শ্রাবন্তী? যদি কেউ একের অধিক বিয়ে করে নতুন জীবন শুরু করতে চান, সেটা কি অন্যায়? ভারতীয় একটি সংবাদমাধ্যমের এ প্রশ্নের জবাবে শ্রাবন্তী চ্যাটার্জি বলেন, ‘আমি নিজের শর্তে বাঁচি।

আর অন্যের ব্যক্তিগত জীবন নিয়ে তারাই চর্চা করেন, যাদের জীবনে ফাঁকা সময় অনেক।’ ব্যাখ্যা করে শ্রাবন্তী চ্যাটার্জি বলেন, ‘তার খারাপ সময়ে তো পাশে দাঁড়িয়ে কেউ সাহায্য করেনি। তা হলে সে যদি ভালো থাকার চেষ্টা করেন, তা হলে অন্যজনের এত সমস্যা কীসের? উনি ভালো থাকতে চেয়েছেন। এটা তো অন্যায় না। খুব ভালো যে, ৫৭ (মূলত ৬০ বছর) বছর বয়সে নতুনভাবে জীবন শুরু করার কথা ভেবেছেন। আমাদের তো প্রশংসা করা উচিত।’ কটাক্ষের মুখে পড়ে মুখ খুলেছেন আশিষ। তার ভাষায়- ‘দিন শেষে আমরা সবাই ভালো থাকতে চাই। আর এই খুশির জন্য ২২ বছর আগে আমি ও পিলু (প্রথম স্ত্রী) একে অন্যের হাত ধরেছিলাম।

আমাদের জীবনে আমাদের সন্তান অর্থ আসে। তার বয়স এখন ২২ বছর। কিন্তু এত সুন্দর একটা সময় কাটানোর পরও আমরা বুঝতে পারি আমরা ভালো নেই। আমরা বুঝতে পারি, আমরা ভবিষ্যৎটা আলাদাভাবে দেখি। বিয়ে টিকিয়ে রাখার চেষ্টা করেছি। কিন্তু তা সম্ভব হয়নি।’ এর আগে বর্ষীয়ান অভিনেত্রী শকুন্তলা বড়ুয়ার কন্যা রাজশী বড়ুয়াকে বিয়ে করেছিলেন আশিষ। এ সংসারে তাদের একটি পুত্র সন্তান রয়েছে।