সাম্প্রতিক
জ্বালানি তেলের দাম বাড়তেই চড়া নিত্যপণ্যের বাজার পাকিস্তান সফর কবে যাবেন, সাংবাদিকদের প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ সৌদি-হুতি সংঘাত: রিয়াদে যাচ্ছেন পাকিস্তান-তুরস্কের সেনাপ্রধান, যুদ্ধের প্রস্তুতি? চুয়েটে নতুন ভিসিকে ‘প্রত্যাখ্যান’, রোববার থেকে শিক্ষকদের সর্বাত্মক কর্মবিরতি সেপ্টেম্বরের ২৫ দিনেই ডেঙ্গুতে ১১৪ মৃত্যু অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন জাতিসংঘে জাইমা রহমানের নিয়োগ: লিগ্যাল অফিসার পদটির কাজ কী? চীনের প্রেসিডেন্টকে নৈশভোজে কী খাওয়ালেন ট্রাম্প, অতিথি ছিলেন প্রযুক্তি দুনিয়ার মহারথীরা হরমুজ প্রণালি খুলে দিতে ইরানের ৭ দিনের পরিকল্পনায় কী আছে
Skip to content

শিক্ষকতা পেশা নিয়ে ব্যস্ত চাঁদনী

অনলাইন ডেস্ক :

অভিনেত্রী মেহবুবা মেহনুর চাঁদনী। ছোট পর্দার জনপ্রিয় মুখ ছিলেন। নৃত্যশিল্পী হিসেবেও খ্যাতি রয়েছে। তবে অভিনয় কিংবা মডেলিং-এ চাঁদনীর অবয়ব দেখা কমতে শুরু করে সংসার জীবনে পদার্পনের পর। মাঝে মধ্যে একক নাটকে চাঁদনীকে দেখা যায়। নাচের অনুষ্ঠানেও মাঝগেমধ্যে দেখা যায়। কোনোটার ধারাবাহিকতাই পাওয়া যায় না। সোমবার দুপুরে ফোন করলেই ও প্রান্ত থেকে ব্যস্ত কণ্ঠস্বর শোনা যায়। চাঁদনী ক্লাসে। শিক্ষার্থীদের ক্লাস নিচ্ছেন অধ্যয়ন বুঝিয়ে দিচ্ছেন। এরপরেই জানালেন শিক্ষকতা পেশাতেই এখন তিনি ব্যস্ত।

জানা গেছে, চাঁদনী রাজধানীর বাড্ডা এলাকার গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুলে শিক্ষকতা করছেন। চাঁদনী বললেন, আমি শিক্ষার্থীদের সঙ্গে সুন্দর সময় কাটাচ্ছি। তাঁদের সঙ্গে কথা বলে, তাঁদের পড়িয়ে, শিখিয়ে আমার সুন্দর সময় কাটছে। যার ফলে শোবিজের কাজের জন্য সময় বের করা মুশকিল হয়ে যাচ্ছে। তবে নাচ যেহেতু আগ্রহের জায়গা, সময় পেলে নাচের অনুষ্ঠানে অংশ নেওয়ার চেষ্টা করি।