সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

এবার শেহজাদ ও বুবলীর পালা: শাকিব

অনলাইন ডেস্ক :

এবার শেহজাদকে নিয়ে যুক্তরাষ্ট্রে যাবেন শাকিব। শুধু তাই নয়, তাঁকে নিয়ে ঘুরে বেড়াবেন। বিষয়টি শাকিব খান নিজেই জানালেন। যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন ঢালিউড তারকা শাকিব খান। এক মাসেরও বেশি সময় পর তিনি দেশে ফিরলেন। ফিরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে শেহজাদের বিষয়টি উল্লেখ করেন। আর যেহেতু শেহজাদ যাবে, স্বাভাবিকভাবেই ধরে নিতে হবে বুবলী যাবেন এই সফরে। শাকিব খান বলেন, ‘এবার আমেরিকায় গিয়েছিল জয়। জয়কে নিয়ে ঘুরে বেড়িয়েছি। তাঁকে একটা ভালো স্মৃতি দেওয়ার দরকার ছিল। জয়কে একটা ভালো স্মৃতি দিয়েছি। এরপর শেহজাদকে নিয়ে যাব। শেহজাদকে নিয়ে ঘুরে বেড়াব। তাঁকে একটা ভালো স্মৃতি দিতে হবে। শিশুদের জন্য এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ।’ সকাল ৮টা ৪৫ মিনিটে দেশের মাটিতে অবতরণ করার কথা থাকলেও বৃহস্পতিবার সকাল ১০টা ৩০ মিনিটে রাজধানীর হজরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেন অভিনেতা।

শাকিবকে বরণ করতে বিমানবন্দরে যান রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের ছেলে আরশাদ আদনান। শাকিবকে দেখেই জড়িয়ে ধরেন আদনান। পরে ফেসবুকে বেশ কিছু ছবি পোস্ট করে লেখেন ব্রাদারহুড। শাকিবের প্রিয়তমা সিনেমাটির প্রযোজক তিনি। শাকিব খান দেশের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘দেশের মানুষের ভালোবাসার কাছে আমার মাথা অবনত হয়ে আসে। আমি সাংবাদিক, ভক্তসহ এ দেশের মানুষের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।’ এর আগে গত ঈদে দেশের প্রেক্ষাগৃহে শাকিব অভিনীত ‘প্রিয়তমা’ সিনেমা মুক্তির পর গত জুলাই মাসে মার্কিন যুক্তরাষ্ট্রে মুক্তি পায় সিনেমাটি। সেখানে বেশ ভালোই দর্শক টেনেছে ‘প্রিয়তমা’। আর সিনেমাটির মুক্তি উপলক্ষেই দেশটিতে উড়াল দেন।