সাম্প্রতিক
জ্বালানি তেলের দাম বাড়তেই চড়া নিত্যপণ্যের বাজার পাকিস্তান সফর কবে যাবেন, সাংবাদিকদের প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ সৌদি-হুতি সংঘাত: রিয়াদে যাচ্ছেন পাকিস্তান-তুরস্কের সেনাপ্রধান, যুদ্ধের প্রস্তুতি? চুয়েটে নতুন ভিসিকে ‘প্রত্যাখ্যান’, রোববার থেকে শিক্ষকদের সর্বাত্মক কর্মবিরতি সেপ্টেম্বরের ২৫ দিনেই ডেঙ্গুতে ১১৪ মৃত্যু অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন জাতিসংঘে জাইমা রহমানের নিয়োগ: লিগ্যাল অফিসার পদটির কাজ কী? চীনের প্রেসিডেন্টকে নৈশভোজে কী খাওয়ালেন ট্রাম্প, অতিথি ছিলেন প্রযুক্তি দুনিয়ার মহারথীরা হরমুজ প্রণালি খুলে দিতে ইরানের ৭ দিনের পরিকল্পনায় কী আছে
Skip to content

বিয়ে করলেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ

অনলাইন ডেস্ক :

বিয়ে করলেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ। সোমবার (১৪ আগস্ট) তিনি তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

ফারিণ জানিয়েছেন, দুই পরিবারের উপস্থিতিতে শুক্রবার (১১ আগস্ট) গাঁটছড়া বাঁধেন তিনি।

অভিনেত্রীর স্বামীর নাম শেখ রেজওয়ান। তিনি বিদেশে কর্মরত।

জীবনসঙ্গীকে নিয়ে ফারিণ লেখেন, ‘আমাদের সাড়ে আট বছরের ভালোবাসা ও বন্ধুত্বের যাত্রা কাগজে রূপ নিল। আমার মনে ঠিক প্রথম দিনের মতো এখনও তুমি একই আছ। আমার জীবনে তুমি আসার পর কীভাবে যেন বদলে গেল।’

স্বামীর বর্তমান ব্যস্ততা শেষ হলে ফারিণ এই আনন্দের মুহূর্তকে বন্ধুদের সঙ্গে ভাগাভাগি করে নেবেন বলেও জানান ফারিণ।