সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

‘জীবনের অবেলায়’ নাটকে মনোজ-নাদিয়া

অনলাইন ডেস্ক :

একটা পরিবার। সেই পরিবারের ছেলে রাশেদ। নানা টানাপোড়েনে সে জীবনের অবেলায় এসে ভীষণ একা। তার আত্মত্যাগের মূল্য শূন্য। এখন কী করবে রাশেদ? এরকম একটা গল্প অবলম্বন নির্মিত হলো ‘জীবনের অবেলায়’। শাহজাহান শামীমের রচনায় নাটকটি পরিচালনা করেছেন সারোয়ার হোসাইন। প্রচার হবে ১৮ আগস্ট রাত সাড়ে ১০টায়, মাছরাঙা টিভিতে। নাটকটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন মনোজ প্রামাণিক। তার বিপরীতে অভিনয় করেছেন সালহা খানম নাদিয়া।

আরও অভিনয় করেছেন শিশির সরদার, সানজানা স্বর্ণা, দিলু মজুমদার, মিলি বাশার, ইশরাত জাহান তাসফির ও জিতা মজুমদার। নাটকটি সম্পর্কে পরিচালক সারোয়ার হোসাইন বলেন, ‘মধ্যবিত্ত শিক্ষিত একটা ছেলে কিভাবে পরিবারের জন্য আত্মত্যাগ করতে পারে আমি এই নাটকের মাধ্যমে সেই বাস্তবতা দেখানোর চেষ্টা করেছি। আশা করি নাটকটি দর্শকদের ভালো লাগবে।’ নাটকটির চিত্রগ্রহণ করেছেন সুজন মেহমুদ, আবহ সংগীত পরিচালনায় শাহরিয়ার আলম মার্সেল, গীত রচনায় মাহবুব রহমান।