সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

হানিমুনে কোথায় গেলেন ফারিণ

অনলাইন ডেস্ক :

গত সোমবার বিকেলে হুট করেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিয়ের বিষয়টি প্রকাশ্যে আনেন তাসনিয়া ফারিণ। জানান, গত ১১ আগস্ট দীর্ঘদিনের প্রেমিক শেখ রেজওয়ান রাফিদ আহমেদের গলায় বিয়ের মালা পরিয়েছেন তিনি। এরপর থেকেই জল্পনা, মধুচন্দ্রিমায় কোথায় যাচ্ছেন ছোট পর্দার এ নায়িকা। অবশেষে জানা গেল, বর্তমানে সমুদ্রঘেরা দ্বীপরাষ্ট্র মালদ্বীপে অবস্থান করছেন ফারিণ-রাফিদ দম্পতি। ফারিণ বলেন, ‘আমাদের দুজনের সুন্দর সময় কাটছে। জায়গাটি ভীষণ সুন্দর। এখানে সমুদ্রঘেরা অনেকগুলো রিসোর্ট। প্রাইভেট একটি রিসোর্টে আছি আমরা। কী সুন্দর জায়গাটি! মালদ্বীপ আমার পছন্দের জায়গা। বলতে পারেন, বিয়ের পর এ কারণেই এখানে আসা। এর আগেও একবার ভাইকে সঙ্গে করে মালদ্বীপে এসেছিলাম। আর এবারকার আসাটা ভিন্ন। অন্যরকম ভালো লাগা ও আনন্দের।’ মধুচন্দ্রিমার মধুর সময় কাটিয়ে শিগগিরই ফিরতে হবে দুজনকে। এ ক্ষেত্রে তার বরের আগামী মাস থেকে যুক্তরাজ্যে নতুন চাকরিতে জয়েন এবং নিজের শুটিংয়ের কাজে অস্ট্রেলিয়ায় উড়াল দেওয়ার তাড়ার কথা জানালেন ফারিণ।

তার কথায়, ‘রাফিদ যুক্তরাজ্য থেকে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিষয়ে মাস্টার্স শেষ করল। সেপ্টেম্বর থেকে চাকরিতে যোগ দেবে সেখানে। এর মধ্যে আমারও দুটি ওয়েব ফিল্মের শিডিউল দেওয়া আছে। দুটি কাজের অংশবিশেষের শুটিং অস্ট্রেলিয়াতে হবে। ১৭ বা ১৮ আগস্ট সেখানে যাওয়ার কথা আছে। সুতরাং তাড়াতাড়ি ফিরতে হবে।’ জানা গেছে, ১১ আগস্ট বিয়ে সেরে ১৩ আগস্ট মালদ্বীপের উদ্দেশে উড়াল দেন সদ্য বিবাহিত এ দম্পতি। ঘরোয়া আয়োজনে বিয়ে সারলেও আগামীতে বড় পরিসরে বিবাহোত্তর সংবর্ধনা আয়োজনের পরিকল্পনা রয়েছে তাদের। সুখী দাম্পত্য জীবনের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন অভিনেত্রী।