সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

নিষিদ্ধ হওয়া প্রসঙ্গে মুখ খুললেন চমক

অনলাইন ডেস্ক :

অভিনয় ক্যারিয়ারে নিষিদ্ধ হওয়ার বিষয়টি নিয়ে কথা বললেন জনপ্রিয় টিভি অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। হঠাৎ করেই মঙ্গলবার (২২ আগষ্ট) ভোরে ফেসবুক লাইভে এসে তিনি ভক্তদের সঙ্গে ৩ মিনিট ৫০ সেকেন্ড যুক্ত ছিলেন। এ সময় চমক বলেন, অভিনেত্রী চমককে নিষিদ্ধ করা হয়নি, আপনারা আজকের মধ্যে বিবৃতি পেয়ে যাবেন ! একটু ধৈর্য্য ধরুন ! আমি শুটিং করে যাচ্ছি।

চমক আরও জানান, সংখ্যাগরিষ্ঠ সংঘের মতামত অনুযায়ী আমাকে নিষিদ্ধ করা হয়নি। আমার সাথে হওয়া অন্যায়ের বিরুদ্ধে এখন সবাই কথা বলছে। কতিপয় লোকের ব্যক্তিগত আক্রোশের কারণে একজন অভিনেত্রীকে নিয়ে ছেলেখেলার মানে হয় না। একটা অন্যায়কে কারোরই প্রশ্রয় দেয়া ঠিক না বলেও জানান অভিনেত্রী। চমক বলেন, আমি প্রথম থেকেই বলে আসছিলাম ওইদিনের শুটিংয়ের ঘটনায় আমাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা হয়েছে, আজ প্রমাণিত আমাকে অন্যায়ভাবে চুপ করিয়ে রেখে, সবকিছু আমার ঘাড়ে চাপিয়ে, কিছুলোক আমাকে দোষীসাব্যস্ত করার চেষ্টা করছে ! এইধরনের অসাধুলোকের চাল কখনোই সফল হবে না।

অভিনেত্রী বলেন, গত ৪ আগস্টের ঘটনাকে কেন্দ্র করে শুটিং স্পটে যে ঝামেলা তৈরি হয়েছিল তার জন্য অভিনয়শিল্পী সংঘের রায়ে আমি আর্থিক জরিমানা ও ক্ষমা চেয়েছি। সে ঘটনার সমাধান তাই হয়ে গেছে। কিন্তু হঠাৎই কারো মতামত না নিয়ে ডিরেক্টর গিল্ড ব্যক্তিগত আক্রোশে সম্মেলন করে। সেখানে আমাকে ৩ মাসের জন্য নিষিদ্ধ করা হয় যা অনুচিত। কারণ আমি ডিরেক্টর গিল্ডের সদস্য নই, আমি অভিনয়শিল্পী সংঘের সদস্য। তাই ডিরেক্টর গিল্ড আমাকে নিষিদ্ধ করতে পারে না।