সাম্প্রতিক
জ্বালানি তেলের দাম বাড়তেই চড়া নিত্যপণ্যের বাজার পাকিস্তান সফর কবে যাবেন, সাংবাদিকদের প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ সৌদি-হুতি সংঘাত: রিয়াদে যাচ্ছেন পাকিস্তান-তুরস্কের সেনাপ্রধান, যুদ্ধের প্রস্তুতি? চুয়েটে নতুন ভিসিকে ‘প্রত্যাখ্যান’, রোববার থেকে শিক্ষকদের সর্বাত্মক কর্মবিরতি সেপ্টেম্বরের ২৫ দিনেই ডেঙ্গুতে ১১৪ মৃত্যু অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন জাতিসংঘে জাইমা রহমানের নিয়োগ: লিগ্যাল অফিসার পদটির কাজ কী? চীনের প্রেসিডেন্টকে নৈশভোজে কী খাওয়ালেন ট্রাম্প, অতিথি ছিলেন প্রযুক্তি দুনিয়ার মহারথীরা হরমুজ প্রণালি খুলে দিতে ইরানের ৭ দিনের পরিকল্পনায় কী আছে
Skip to content

১৫ সেপ্টেম্বর ‘দ্য স্কুল অব রক’

অনলাইন ডেস্ক :

ইটিসি ইভেন্টস লিমিটেড আয়োজন করছে বছরের সব থেকে বড় রক কনসার্ট ‘দ্য স্কুল অব রক ভলিউম ১’। আসছে ১৫ সেপ্টেম্বর ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি)-এর ৪ নম্বর হলে এটি অনুষ্ঠিত হবে। সেখানে মঞ্চ কাঁপাতে আসছে দেশসেরা সব ব্যান্ড। মূল লাইনআপের মধ্যে অ্যাভয়েড রাফা, আফটার ম্যাথ ও কার্নিভালের নাম প্রকাশ করে ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ঝড় তুলেছে দ্য স্কুল অব রক কনসার্টটি। ব্যান্ড মিউজিক ভক্তরা পুরো লাইনআপ উন্মোচনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। এ ছাড়া ইটিসি ইভেন্টস লিমিটেডের পক্ষ থেকে শিগগিরই আসবে নতুন ব্যান্ডদের জন্য খুব বড় একটি ঘোষণাও।

ইটিসি ইভেন্টস লিমিটেডের মুখপাত্র জানান, দেশের তরুণ-তরুণীদের জন্য সুস্থ ও নিরাপদ একটি ইভেন্ট আয়োজন করাই তাদের উদ্দেশ্য। দেশের সেরা শিল্পীরা তাদের পরিবেশনার মাধ্যমে সংগীতপ্রেমীদের মনে রাখার মতো একটা সন্ধ্যা উপহার দিতে চান। পরবর্তী ব্যান্ডের নাম, নতুন ব্যান্ডদের সুযোগ ও ইভেন্ট সম্পর্কে সব তথ্য পাওয়া যাবে ইটিসি ইভেন্টস লিমিটেডের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে।