সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

নিজের সিনেমা প্রসঙ্গে যা বললেন জায়েদ খান

অনলাইন ডেস্ক :

কারণে-অকারণে সারা বছরই আলোচনায় থাকেন চিত্রনায়ক জায়েদ খান। যুক্তরাষ্ট্র সফরের পর কয়েকদিন আগে দুবাই যান। বৃহস্পতিবার দুবাই থেকে দেশে ফিরেছেন তিনি। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকরা আলোচনায় থাকার রহস্য জানতে চান। জবাবে জায়েদ খান বলেন- ‘আলোচনায় থাকি আপনারা আলোচনায় রাখেন বলে!’ সিনেমা নেই তারপরও এত আলোচনায় থাকার কারণ জানতে চাইলে পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়ে জায়েদ খান বলেন, ‘‘আমার সিনেমা নেই, আপনাকে কে বলেছে? ‘সোনার চর’ কি আপনি করেছেন? বলতে পারেন অনেক দিন ধরে আমার সিনেমা রিলিজ হয় না। ‘বাহাদুরী’ সিনেমার কাজ শেষ করেছি, ‘সোনার চর’-এর ডাবিং শেষ করলাম। এগুলো সামনে মুক্তি পাবে।’’

এসময় অন্য এক সাংবাদিক তাকে প্রশ্ন করেন, কীভাবে দিন দিন এত সুন্দর হচ্ছেন? জবাবে জায়েদ খান বলেন, ‘আপনাদের দোয়া, ভালোবাসা ও পাঁচ ওয়াক্ত নামাজ।’ গত ১৪ আগস্ট বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত এফডিসিতে কাটানা জায়েদ খান। ডাবিং স্টুডিওতে ‘সোনার চর’ সিনেমার ডাবিং করেন বলে জানান এই নায়ক। এ সময় জায়েদ খানের সঙ্গে ডাবিংয়ে অংশ নেন সিনেমাটির নায়িকা স্নিগ্ধা। জানা যায়, এদিন ডাবিং শেষ করতে রাত ১২টা পেরিয়ে যায়। শোনা যাচ্ছে, চমক নিয়ে খুব শিগগির নতুন সিনেমার কাজ শুরু করবেন জায়েদ খান। ‘সোনার চর’, ‘বাহাদুরী’ ছাড়াও জায়েদ খানকে আগামীতে দেখা যাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমায়। এতে টিক্কা খান চরিত্রে অভিনয় করেছেন তিনি। সিনেমাটি পরিচালনা করেছেন ভারতের প্রখ্যাত নির্মাতা শ্যাম বেনেগাল।