সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

‘চন্দ্রযান-৩’ নিয়ে সিনেমার ঘোষণা

অনলাইন ডেস্ক :

‘চন্দ্রযান-৩’এর সাফল্যের কাহিনির অনুপ্রেরণায় ছবি তৈরি করার জন্য একাধিক প্রযোজকরা ভিড় জমিয়েছেন প্রোডিউসারস গিল্ড অব ইন্ডিয়া, ইমপ্পা, আইএফটিপিসির অফিসে। সেখানে এই ঘটনার উপর ভিত্তি করে তৈরি করা যাবে এমন একাধিক ছবির নাম রেজিস্টার করার আবেদন জমা পড়েছে বলে জানা গেছে। আমেরিকা, রাশিয়া এবং চীনের পর ভারত চতুর্থ দেশ হিসেবে চাঁদে পৌঁছালো। তবে চাঁদের দক্ষিণ মেরুতে ভারতই প্রথম অবতরণ করেছে। আর এ ক্ষেত্রে ফার্স্ট বয়ের গল্প সেলুলয়েডের পর্দায় তুলে না ধরলে কী হয়! তাই তো চন্দ্রযান-৩ এর সফল অবতরণের পর ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই একাধিক চিত্রপরিচালক এবং প্রযোজনা সংস্থা ছবির নাম রেজিস্টার করতে গিয়েছেন এই বিষয় নিয়ে ছবি করার জন্য।

ইমপ্পার একজন কর্মী এই বিষয়ে জানান, ইতিমধ্যেই একাধিক প্রযোজক এবং প্রোডাকশন হাউজ তাদের ছবির নাম নথিভুক্ত করতে এসেছে। এর মধ্যে ‘চন্দ্রযান ৩’, ‘মিশন চন্দ্রযান ৩’, ‘চন্দ্রযান ৩: দ্য মুন মিশন’, ‘বিক্রম ল্যান্ডার’, ‘ভারত চাঁদ পার’ এসব নাম রয়েছে। তিনি আরও জানান যে, এরইমধ্যে তারা বহু আবেদন পেয়েছেন যদিও তার মধ্যে নামমাত্র কয়েকটিকেই অনুমতি দেবেন। আগামী সপ্তাহে তারা এই আবেদনগুলো খতিয়ে দেখবেন। পুলওয়ামা অ্যাটাকের পরও এই একই জিনিস ঘটেছিল। তবে তারা বেছে বেছে সেগুলোকেই নির্বাচন করে অনুমতি দেবেন যেগুলোকে সঠিক বলে মনে করছেন।