সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

বিশ্বকাপ ট্রফিতে উর্বশীর চুমু

অনলাইন ডেস্ক :

আইসিসি ওয়ানডে বিশ্বকাপ ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে শুরু হতে চলেছে। আগামী ৫ অক্টোবর অনুষ্ঠিত হতে যাওয়া এ বিশ্বকাপের ট্রফি উন্মোচন করলেন বলিউডের অভিনেত্রী উর্বশী রাউতেলা। একটি ভিডিওতে দেখা যায়, ট্রফিতে চুমু দিচ্ছেন উর্বশী। এর আগে কাতার ফুটবল বিশ্বকাপের ট্রফি উন্মোচন করেছিলেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। তার সঙ্গে ছিলেন স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ক ইকার ক্যাসিয়াস। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, বিশ্বকাপ ট্রফি উন্মোচনের নজির শুরু হলো ভারতীয় অভিনেত্রীদের হাতে। এবার প্যারিসে আইসিসি ট্রফি উন্মোচন করেছেন বলি সুন্দরী উর্বশী রাউতেলা।

সোনালি পোশাক পরে প্যারিসে আইফেল টাওয়ারের সামনে এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হলেন তিনি। ট্রফি উন্মোচনের পর স্যোশাল মিডিয়ায় ছবি শেয়ার করে উর্বশী লিখলেন, ‘প্রথম অভিনেত্রী আমিই যে আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপের ট্রফির উন্মোচন করলাম। আইফেল টাওয়ারের সামনেই এই কাজ করলাম আমি। উর্বশী রাউতেলাকে সম্প্রতি তেলেগু সিনেমা ‘ব্রো দ্য অবতার’-এ দেখা গেছে। এই ছবির একটি গানে পারফর্ম করেছেন তিনি। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন পবন কল্যাণ, সাই ধরম তেজ, কেতিকা শর্মা, রোহিণী মলেত্তি প্রমুখ।