সাম্প্রতিক
জ্বালানি তেলের দাম বাড়তেই চড়া নিত্যপণ্যের বাজার পাকিস্তান সফর কবে যাবেন, সাংবাদিকদের প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ সৌদি-হুতি সংঘাত: রিয়াদে যাচ্ছেন পাকিস্তান-তুরস্কের সেনাপ্রধান, যুদ্ধের প্রস্তুতি? চুয়েটে নতুন ভিসিকে ‘প্রত্যাখ্যান’, রোববার থেকে শিক্ষকদের সর্বাত্মক কর্মবিরতি সেপ্টেম্বরের ২৫ দিনেই ডেঙ্গুতে ১১৪ মৃত্যু অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন জাতিসংঘে জাইমা রহমানের নিয়োগ: লিগ্যাল অফিসার পদটির কাজ কী? চীনের প্রেসিডেন্টকে নৈশভোজে কী খাওয়ালেন ট্রাম্প, অতিথি ছিলেন প্রযুক্তি দুনিয়ার মহারথীরা হরমুজ প্রণালি খুলে দিতে ইরানের ৭ দিনের পরিকল্পনায় কী আছে
Skip to content

ভৈরবে ট্রেনের ইঞ্জিন ঘোরানোর সময় বগি লাইনচ্যুত

কিশোরগঞ্জের ভৈরবে ট্রেনের ইঞ্জিন ঘোরানোর সময় বগি লাইনচ্যুত হয়েছে। ট্রেন চলাচল বন্ধে বিপাকে পড়েছে হাজারো যাত্রী।

রবিবার (২৭ আগস্ট) ঢাকা থেকে ছেড়ে আসা কিশোরগঞ্জগামী আন্তঃনগর এগারো সিন্ধুর (প্রভাতী) ট্রেন ভৈরব রেলজংশনে পৌঁছালে সকাল সাড়ে ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

রেলজংশন ও স্থানীয় সূত্রে জানা যায়, ভৈরব জংশনের ৩ নম্বর প্ল্যাটফর্মে ঢাকা থেকে ছেড়ে আসা আন্তঃনগর এগারো সিন্ধুর প্রভাতী ট্রেনটি সকাল ৯টার দিকে ভৈরব রেল জংশনে এসে পৌঁছায়। পরে কিশোরগঞ্জের উদ্দেশে ছেড়ে যাওয়ার জন্য ইঞ্জিন ঘোরানোর সময় হঠাৎ একটি বগি লাইনচ্যুত হয়।

ভৈরব রেলস্টেশন মাস্টার মো. ইউসুফ মিয়া জানান, ঢাকা থেকে ছেড়ে আসা এগারো সিন্ধুর প্রভাতী ট্রেনের ইঞ্জিন ঘোরানোর সময় একটি বগি লাইনচ্যুত হয়।

ইঞ্জিনটি উদ্ধারে কাজ চলছে বলেও জানান তিনি।

—-ইউএনবি