সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

সুষ্ঠু নির্বাচন বাংলাদেশিদের গণতান্ত্রিক অধিকার চর্চায় সহায়তা করবে: ব্রিটিশ হাইকমিশনার

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক বলেছেন, তার দেশ বাংলাদেশে ‘অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ’ নির্বাচনকে উৎসাহিত করছে।

রবিবার প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল ও তার দলের সদস্যদের সঙ্গে প্রথম বৈঠক শেষে ব্রিটিশ হাইকমিশনার কুক সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন বাংলাদেশের নাগরিকদের গণতান্ত্রিক চর্চার ক্ষেত্রে সহায়তা করবে।

কুক বলেন, ‘আমাদের আলোচনার শুরুটা খুব গঠনমূলক ছিল।’

তিনি বলেন, শক্তিশালী গণতান্ত্রিক প্রতিষ্ঠান, গণমাধ্যম ও সুশীল সমাজের গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে আলোচনা করেন তারা।

ব্রিটিশ হাইকমিশনার বলেন, তারা নির্বাচনের সময় স্বাধীন পর্যবেক্ষকদের ভূমিকা নিয়েও আলোচনা করেছেন।

উল্লেখ্য, বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি) চলতি বছরের ডিসেম্বর বা আগামী বছরের জানুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছে।

—–ইউএনবি