সাম্প্রতিক
এসএসসি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ হরমুজ প্রণালি নিয়ে অনিশ্চয়তায় ফের বাড়ল তেলের দাম রাশিয়ায় নতুন করে ৫০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া, দাবি জেলেনস্কির হাসিনা ও হাদি হত্যার আসামিদের দ্রুত ফিরিয়ে দেওয়ার দাবি ঢাকার চাষের মাছে কাদা-কাদা গন্ধ হয় কেন, কী করলে গন্ধ থাকবে না? জুলাই-পরবর্তী সাংস্কৃতিক পরিসর: পরিবর্তনের ইঙ্গিত কোথায়? সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনসহ ৩৮ জনের বিরুদ্ধে দুদকে অভিযোগ ডনের সঙ্গে ১২ লাখ টাকার চুক্তি সামিরা-আজিজের, দাবি রাষ্ট্রপক্ষের আইনজীবীর দেশে লোডশেডিংয়ের ভোগান্তি, এক বছরে ৩০ বার বন্ধ রামপাল বিদ্যুৎকেন্দ্র
Skip to content

৭০০ কোটি ছাড়িয়ে রজনীকান্তের সিনেমা

অনলাইন ডেস্ক :

তামিল সিনেমার সুপারস্টার রজনীকান্ত। তার সিনেমা মানেই অন্যরকম উন্মাদনা। দীর্ঘ দুই বছর পর মুক্তি পেয়েছে তার নতুন সিনেমা ‘জেলার’। নেলসন দিলীপ কুমার নির্মিত এ সিনেমা গত ১০ আগস্ট বিশ্বব্যাপী ২ হাজার ৯০০ পর্দায় মুক্তি পেয়েছে। মুক্তির আগে যে উত্তাপ ছড়িয়েছিল, মুক্তির পর তা আরো বেড়েছে। ১৭ দিনে বিশ্বব্যাপী প্রায় সাড়ে ৭০০ কোটি টাকা আয় করেছে সিনেমাটি। বলি মুভি রিভিউজ জানিয়েছে, মুক্তির ১৭ দিনে শুধু ভারতে সিনেমাটি আয় করেছে ৩১৫.৫৯ কোটি রুপি। আর বিশ্বব্যাপী সিনেমাটির আয় দাঁড়িয়েছে ৫৫৭.৭০ কোটি রুপি। বাংলাদেশি মুদ্রায় ৭৩৮ কোটি ৫১ লাখ টাকার বেশি।

ডার্ক কমেডি ও অ্যাকশন ঘরানার ‘জেলার’ সিনেমায় রজনীকান্তের চরিত্রের নাম ‘টাইগার’ বা মুথুভেল পান্ডিয়ান। সিনেমাটিতে এক পুলিশ অফিসারের বাবার চরিত্রে অভিনয় করেছেন তিনি। সিনেমাটির গুরুত্বপূর্ণ চরিত্রে আরো অভিনয় করেছেন- জ্যাকি শ্রফ, মোহনলাল, শিবা রাজকুমার, বসন্ত রবি, তামান্না ভাটিয়া, সুনীল প্রমুখ। ২০০ কোটি রুপি বাজেটের এ সিনেমা মুক্তির আগে আয় করেছে ১২০ কোটি রুপি (নন থিয়েট্রিকাল)। এটি প্রযোজনা করেছেন কালানিথি মরন।