সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

‘‘১৯৭১ সেইসব দিন’ সপ্তাহজুড়ে দুটি করে শো

অনলাইন ডেস্ক :

দেশের বৃহৎ মাল্টিপ্লেক্স চেইন স্টার সিনেপ্লেক্সে বসুন্ধরা শাখায় আফরান নিশোর ‘সুড়ঙ্গ’ সিনেমার কোনো শো এ সপ্তাহে নেই। গত সপ্তাহে মুক্তি পাওয়া ‘১৯৭১ সেইসব দিন’ সিনেমার শোও চলতি সপ্তাহে ছিল না। কিন্তু দর্শক আগ্রহে শনিবার থেকে সিনেমাটির দুটি করে শো চালু হয়েছে। স্টার সিনেপ্লেক্সের প্রতিষ্ঠানটির জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা মেসবাহ উদ্দিন আহমেদ বলছেন, ‘শনিবার আমাদের শোগুলোকে দর্শক আগ্রহে নতুন করে সাজানো হয়েছে।

এদিন থেকেই ‘‘১৯৭১ সেইসব দিন’ সপ্তাহজুড়ে দুটি করে শো চলবে। একটি দুপুরে ও একটি সন্ধ্যায় রাখা হয়েছে।’’ সরকারি অনুদানপ্রাপ্ত সিনেমাটি নির্মিত হয়েছে প্রয়াত নন্দিত অভিনেতা ও নাট্যকার ড. ইনামুল হকের গল্প অবলম্বনে। এটি পরিচালনা করেছেন তারই বড় মেয়ে অভিনেত্রী ও নির্মাতা হৃদি হক।

১৯৭১ সাল বলতে আমাদের সামনে যে দৃশ্য ভেসে আসে, এর বাইরেও ছিল অভিজাত সম্প্রদায়ের জীবন। মূলত সাংস্কৃতিক আন্দোলন ও ১৯৭১ সালের একটি পরিবার এবং সেই সময়ের কিছু ঘটনা নিয়েই এই সিনেমার গল্প। ‘১৯৭১ সেইসব দিন’ এ আরো অভিনয় করেছেন মামুনুর রশীদ, জয়ন্ত চট্টোপাধ্যায়, মুনমুন আহমেদ, শিল্পী সরকার অপু, সাজু খাদেমসহ অনেকে।