সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

ঠোঁট সার্জারি নিয়ে মুখ খুললেন অপু

অনলাইন ডেস্ক :

চিত্রনায়িকা অপু বিশ্বাস। ক্যারিয়ারের লম্বা সময় বাংলা চলচ্চিত্রে দর্শকদের উপহার দিয়েছেন বহু সিনেমা। তবে বর্তমানে সিনেমার চেয়ে ব্যক্তিজীবন নিয়ে আলোচনায় থাকছেন তিনি। স্বামী-সন্তানের পর গুঞ্জন উঠেছিল, অপু বিশ্বাস তার ঠোঁটে সার্জারি করিয়েছেন। বছরখানেক আগে সামাজিক মাধ্যমে অনেকেই এ দাবি তুলেছেন। সে সময় বিষয়টি নিয়ে কথা না বললেও সম্প্রতি সার্জারি প্রসঙ্গে মুখ খুলেছেন অপু বিশ্বাস। শনিবার ‘সামার ফেস্ট’ শীর্ষক একটি আয়োজনে অংশ নেন অপু। সেখানেই গণমাধ্যমের মুখোমুখি হয়ে এ প্রসঙ্গে কথা বলেন। অপু বিশ্বাস বললেন, আমার সামনের দাঁতটা বাঁকা।

অনেক জায়গায় বলা হয়েছে যে, আমি সার্জারি করিয়েছি। যদি আমাকে সার্জারি করাতেই হতো, তাহলে প্রথমে আমার দাঁতটাকে সোজা করতাম। তিনি আরও বলেন, আমি কিন্তু শুরু থেকেই হেলদি। কখনও ছিপছিপে ছিলাম না। সুতরাং এই দুটো বিষয়ই (দাঁত ও স্বাস্থ্য) আমাকে মোকাবিলা করতে হয়েছে। আমার সেই চ্যালেঞ্জই ছিল, আমার যদি প্রতিভা থাকে, দর্শক যদি ভালোবাসে, তাহলে ভালো কাজ দিয়েই দর্শকের কাছে পৌঁছাব। মা হওয়ার পরে অভিনয়ে অনিয়মিত হয়ে পড়েন অপু। সেসময় স্বাভাবিকভাবেই স্থূলতা দেখা দিয়েছিল অপু বিশ্বাসের মধ্যে।

ওই সময়ের বিভিন্ন ছবি-ভিডিও ফুটেজ নিয়ে এখনও নেটিজেনদের অনেকে কটাক্ষ করেন। তবে নায়িকা জানান, তিনি সেই নিন্দা মোকাবিলা করেই নিজেকে পুনরায় প্রস্তুত করেছেন এবং কাজে ফিরেছেন। প্রসঙ্গত, সর্বশেষ অপু বিশ্বাসকে দেখা গেছে ‘লাল শাড়ি’ সিনেমায়। সরকারি অনুদান নিয়ে এটি তিনি নিজেই প্রযোজনা করেছেন। বন্ধন বিশ্বাস পরিচালিত ছবিটি মুক্তি পেয়েছিল গত কোরবানির ঈদে।