সাম্প্রতিক
জ্বালানি তেলের দাম বাড়তেই চড়া নিত্যপণ্যের বাজার পাকিস্তান সফর কবে যাবেন, সাংবাদিকদের প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ সৌদি-হুতি সংঘাত: রিয়াদে যাচ্ছেন পাকিস্তান-তুরস্কের সেনাপ্রধান, যুদ্ধের প্রস্তুতি? চুয়েটে নতুন ভিসিকে ‘প্রত্যাখ্যান’, রোববার থেকে শিক্ষকদের সর্বাত্মক কর্মবিরতি সেপ্টেম্বরের ২৫ দিনেই ডেঙ্গুতে ১১৪ মৃত্যু অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন জাতিসংঘে জাইমা রহমানের নিয়োগ: লিগ্যাল অফিসার পদটির কাজ কী? চীনের প্রেসিডেন্টকে নৈশভোজে কী খাওয়ালেন ট্রাম্প, অতিথি ছিলেন প্রযুক্তি দুনিয়ার মহারথীরা হরমুজ প্রণালি খুলে দিতে ইরানের ৭ দিনের পরিকল্পনায় কী আছে
Skip to content

সোহিনী সরকারের ব্রেকআপ

অনলাইন ডেস্ক :

দীর্ঘ চার বছরের সম্পর্ক ভেঙ্গে গেছে কলকাতার অভিনেত্রী সোহিনী সরকারের। রণজয় বিষ্ণুর সঙ্গে ব্রেকআপ হয়েছে এই অভিনেত্রীর। আনন্দবাজার বলছে, তাঁদের সম্পর্ক ভাঙ্গার কারণ দুজনেই নতুন সম্পর্কে জড়িয়েছেন। সোহিনী সরকারের সঙ্গে নাকি তাঁর কোনো সহ অভিনেতার নাম জড়িয়েছে। অন্যদিকে রণজয় বিষ্ণুর সঙ্গে ছোট পর্দার এক অভিনেত্রীর নাম জড়িয়েছে। সোহিনী বা রণজয় কেউ এখনই এই বিষয়ে কথা বলতে চাননি।

প্রতিবেদনে বলা হয়েছে, লকডাউনের সময় তাঁরা লিভ ইন করতেন। দুজনের দুই বাড়িতেও দুজনের অবাধ যাতায়াত ছিল। কিন্তু শেষ পর্যন্ত মান, অভিমান, ঝগড়ার পাহাড় ডিঙিয়ে তাঁরা আর এক হলেন না। কদিন ধরেই যে ফিসফাস শোনা যাচ্ছিল সেটা নাকি সত্যি। সোহিনী সরকার বর্তমানে ওয়েব সিরিজ, সিনেমা মিলিয়ে একের পর এক প্রজেক্টে কাজ করে চলেছেন।