সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

নাগরিকে আসছে নতুন তিনটি ধারাবাহিক

অনলাইন ডেস্ক :

একটি সিরিজ আর নতুন দুটি ধারাবাহিকসহ মোট তিনটি ফিকশন নাগরিক টেলিভিশনের অনুষ্ঠানমালায় যুক্ত হতে যাচ্ছে। সেপ্টেম্বর মাস হতে দর্শকরা এই আয়োজন দেখতে পাবেন নাগরিক টেলিভিশনের পর্দায় এবং নাগরিকের ইউটিউব চ্যানেলে। ধারাবাহিক দুটি হলো ‘গৃহলক্ষ্মী’ এবং ‘হালের হাওয়া’। আর সিরিজটির নাম ‘কিশোর গ্যাং’। নাগরিকের অনুষ্ঠান বিভাগ থেকে জানা গেছে, ২ সেপ্টেম্বর রাত ১০টা থেকে সপ্তাহের শনি, রবি এবং সোমবার দেখানো হবে ‘গৃহলক্ষ্মী’। একই সময়ে সপ্তাহের বাকি তিনদিন-মঙ্গল, বুধ আর বৃহস্পতিবার প্রচার হবে ‘হালের হাওয়া’। আর সিরিজ ‘কিশোর গ্যাং’ থাকছে শনি থেকে বুধবার রাত ১০টা ৩০ মিনিটে।

চ্যানেলটির অনুষ্ঠান বিভাগের প্রধান কামরুজ্জামান বাবু বলেন, নাম দেখেই বুঝা যাচ্ছে তিনটি ফিকশনই তিন ধরনের। শুধু এই ঢাকা শহর না; দেশের বিভিন্ন আনাচে কানাচে আতংকের নাম কিশোর গ্যাং। কিশোর অপরাধ নিয়ে নির্মিত এই সিরিজে প্রতি সপ্তাহেই থাকছে নতুন নতুন গল্প। আর গৃহলক্ষ্মীর কাহিনি হলো পারিবারিক আবহে আবর্তিত। হালের হাওয়া হলো এই যুগের কিছু উঠতি ছেলে মেয়েদের গল্প। সব কিছু মিলিয়েই আমরা তো আশা করছি দর্শকদের ভালো লাগবে। ‘কিশোর গ্যাং’ পরিচালনায় আছেন নাজমুল রনি।

নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন গোলাম কিবরিয়া, সাব্বির আহমেদ, আশরাফ সুপ্ত, শারমীন আখি, মিলি বাশার, রিসা, মাসুম বাশার, রকি খানসহ অনেকে। মাইনুল হাসান খোকনের পরিচালনায় ‘গৃহলক্ষ্মী’ ধারাবাহিকের শিল্পী হলেন অরুনা বিশ্বাস, রোজী সিদ্দিকী, এমিলি হক, কাজী রাজুসহ আরও অনেকে। আর ‘হালের হাওয়া’র নির্মাতা হলেন আদিত্য জনি। অভিনয়ে আছেন ইমতু রাতিশ, মায়মুনা মম, হোসাইন নিরব প্রমুখ।