সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

অবশেষে জায়েদের সঙ্গী সায়ন্তিকা

অনলাইন ডেস্ক :

কলকাতার অভিনেত্রী সায়ন্তিকা ও বাংলাদেশের চিত্রনায়ক জায়েদ খান জুটি বেঁধে সিনেমায় অভিনয় করছেন- এমন খবরে বিস্ময় প্রকাশ করেছিলেন স্বয়ং জায়েদ খান। এবার সেই সায়ন্তিকাকে শুভেচ্ছা জানাতে ঢাকা বিমানবন্দরে ছুটে গেলেন তিনি। নতুন সিনেমায় তারা একসঙ্গে কাজ করবেন বলেও নিশ্চিত করেছেন এই নায়ক। তবে কেন এত নাটকিয়তা? উত্তরে জায়েদ খান বলেন, সায়ন্তিকার সঙ্গে আমি কাজ করছি এটা আমি প্রথম পত্রিকায় দেখি। বিষয়টি দেখে অবাক হয়েছি! কারণ আমি নিজেই জানতাম না। মূলত তখন আমাকে কনর্ফাম না করেই সংবাদমাধ্যমে বিষয়টি জানিয়েছিল কেউ। ফলে বিষয়টি আমার কাছে ‘মিথ্যে’ মনে হয়েছিল।’

তখন জায়েদ খান সংবাদ মাধ্যমে বলেছিলেন, আলোচনায় আসার জন্যই কেউ এসব সংবাদ করেছেন। এ রকম কোনো প্রজেক্টের সঙ্গে আমার চুক্তি হয়নি। আসলে তারা জানে, জায়েদ খানের সঙ্গে নাম জড়ালে ভাইরাল হতে পারবে তাই তারা এটা করেছে। বুধবার (৩০ আগষ্ট) সকালে সায়ন্তিকার সঙ্গে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দেখা হয় জায়েদ খানের। ফেসবুকে নায়িকার সঙ্গে চারটি ছবি প্রকাশ করেছেন এই অভিনেতা। সেখানে দু’জনকে দেখা গেছে একই ফ্রেমে। ছবির ক্যাপশনে জায়েদ লিখেছেন ‘ছায়াবাজ’।

‘ছায়াবাজ’ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করছেন জায়েদ-সায়ন্তিকা। সিনেমাটি নির্মাণ করছেন তাজু কামরুল। এ প্রসঙ্গে জায়েদ খান বলেন, সম্প্রতি এই সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছি। বুধবার (৩০ আগষ্ট) দুপুরে তিনি (নায়িকা) ঢাকা এসেছেন। বিমানবন্দরে তাকে ফুল দিয়ে বরণ করি। আমরা সায়ন্তিকাকে নিয়ে কক্সবাজার যাচ্ছি। সেখানে টানা শুটিং করব।’ এর আগে সায়ন্তিকাকে ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনার সিনেমায় দেখা গিয়েছে। ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘নকাব’ সিনেমায় শাকিব খানের নায়িকা ছিলেন সায়ন্তিকা।