সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

তিন দিন এতিমদের খাওয়াবেন ‘হাবু ভাই’

অনলাইন ডেস্ক :

পারিবারিক আয়োজনে বিয়ে করেছেন ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকের অভিনেতা ‘হাবু ভাই’ খ্যাত চাষী আলম। বিয়েতে রিসেপশনের আয়োজন করেননি এই অভিনেতা। বেঁচে যাওয়া সেই টাকা দিয়ে এতিমদেরকে খাওয়াবেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন তিনি। চাষী আলম জানান, রিসেপশনে যে টাকা খরচ হতো, সেই টাকা তিনি এতিমখানায় দান করে দিতে চান। এ প্রসঙ্গে অভিনেতা বলেন, ‘আমার শুভাকাক্সক্ষীর সংখ্যা অনেক। বন্ধুবান্ধবও অনেক। তুলতুলের পরিবারেও অনেকে রয়েছে।

বড় করে অনুষ্ঠান করতে গেলে ইচ্ছাকৃত বা মনের অজান্তেই অনেকে বাদ পড়তে পারেন। সেটা চাইছি না। তাই আমার রিসেপশনে যে টাকা খরচ হতো, সেই টাকা দিয়ে আমি এতিমদের খাওয়াতে চাই।’ তবে এতিমদের শুধু একবেলা নয়, অন্তত তিনবেলা তাদের খাওয়াতে চান তিনি। হাবু ভাই বলেন, ‘খাওয়ালে ভালোভাবে খাওয়াবো। এরইমধ্যে একটা এতিমখানার খোঁজ পেয়েছি। সাভারের বিরুলিয়ায় যেটা অবস্থিত। এই এতিমখানা মেয়েদের। সচরাচর মেয়েদের এতিমখানা দেখা যায় না। তাই আমার ইচ্ছা, সেখানকার এতিমদেরকেই খাওয়াবো।’

এতিমদের খাওয়ানোর ব্যাপারে হাবু ভাইয়ের ইচ্ছায় খুশি তার স্ত্রী তুলতুল। তিনি বলেন, ‘ও (চাষী আলম) আমাকে বলেছে, আমি এটা করতে চাই। তখন আমি বলেছি, আলহামদুলিল্লাহ। এটা অবশ্যই ভালো কাজ।’ গত শুক্রবার পারিবারিক আয়োজনে অনাড়ম্বরভাবে চাষী আলম ও তুলতুলের বিয়ে হয়। এই অভিনেতার স্ত্রীর ডাকনাম মোহনা। রাজধানীর বাড্ডায় পরিবারের সঙ্গে থাকেন তিনি। দুই বোন ও এক ভাইয়ের মধ্যে সবার ছোট তিনি। গত বছর বেসরকারি একটি বিশ্ববিদ্যালয়ে ব্যবসায় প্রশাসনে (বিবিএ) অধ্যয়ন করেন তিনি।