সাম্প্রতিক
জ্বালানি তেলের দাম বাড়তেই চড়া নিত্যপণ্যের বাজার পাকিস্তান সফর কবে যাবেন, সাংবাদিকদের প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ সৌদি-হুতি সংঘাত: রিয়াদে যাচ্ছেন পাকিস্তান-তুরস্কের সেনাপ্রধান, যুদ্ধের প্রস্তুতি? চুয়েটে নতুন ভিসিকে ‘প্রত্যাখ্যান’, রোববার থেকে শিক্ষকদের সর্বাত্মক কর্মবিরতি সেপ্টেম্বরের ২৫ দিনেই ডেঙ্গুতে ১১৪ মৃত্যু অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন জাতিসংঘে জাইমা রহমানের নিয়োগ: লিগ্যাল অফিসার পদটির কাজ কী? চীনের প্রেসিডেন্টকে নৈশভোজে কী খাওয়ালেন ট্রাম্প, অতিথি ছিলেন প্রযুক্তি দুনিয়ার মহারথীরা হরমুজ প্রণালি খুলে দিতে ইরানের ৭ দিনের পরিকল্পনায় কী আছে
Skip to content

লাস্যময়ী রূপে সাদা পরী

অনলাইন ডেস্ক :

ঢালিউড অভিনেত্রী পরীমণি সামাজিক যোগাযোগ মাধ্যমে সবসময়ই বেশ সরব থাকেন। তারই ধারাবাহিকতায় সম্প্রতি নিজের একটি লাস্যময়ী ছবি পোস্ট করে ভক্তদের মনে ঝড় তুলেছেন তিনি। শনিবার নিজের ফেসবুকে পোস্ট করা ওই ছবিতে দেখা যায়, পরীর পরনে রয়েছে সাদা রঙের একটি অরগাঞ্জা শাড়ি। সঙ্গে পরেছেন ম্যাচিং ব্লাউজ, কানে সাদা ঝুল দুল, কপালে ছোট্ট লাল টিপ আর হালকা মেকাপে যেন লাস্যময়ী রূপে এক সাদা পরী ধরা দিয়েছেন ক্যামেরায়। আর সাদা শাড়িতে নায়িকার চেহারায় যেন দ্যুতি ছড়াচ্ছে। ছবিটি পোস্ট করার সঙ্গে সঙ্গেই পরীমণির মন্তব্যের ঘর ভরে গেছে প্রশংসায়। একজন লিখেছেন, সো প্রিটি। আরেকজন লেখেন, সো বিউটিফুল।

পরীর এক ভক্ত লিখেছেন, ওএমজি, সাদা পরী। শুধু ভক্তরাই নয়, কমেন্ট করেছেন অনেক তারকাও। ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শাহনাজ খুশি লেখেন, পরী। সঙ্গে জুড়ে দিয়েছেন দুটি লাভ ইমোজিও। আগামী ৭ সেপ্টেম্বর বঙ্গ-তে মুক্তি পাবে পরীমণি অভিনীত ওয়েব ফিল্ম ‘পাফ ড্যাডি’। ওয়েব ফিল্মটিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন আজাদ আবুল কালাম। তাকে ঘিরেই যত রহস্য। এতে উঠতি নায়িকা টিনার চরিত্রে আছেন পরীমণি। যিনি তার সিনেমা হিট করানোর জন্য ‘পাফ ড্যাডি’র সঙ্গে ঘনিষ্ঠ হন। তাদের অন্তরঙ্গ দৃশ্যও উঠে এসেছে সম্প্রতি প্রকাশ হওয়া ওয়েব ফিল্মটির ট্রেলারে।