সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

নেদারল্যান্ডস-এ প্রদর্শিত হবে বাংলাদেশের ৫ সিনেমা

অনলাইন ডেস্ক :

ইউরোপের দেশ নেদারল্যান্ডস-এ প্রদর্শিত হতে যাচ্ছে বাংলাদেশের চার তরুণ নির্মাতার পাঁচটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। ৪ ও ৫ সেপ্টেম্বর এই বিশেষ চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। মূলত ইউরোপীয় সিনেমা প্রেমীদের কাছে বাংলাদেশের সিনেমা ও সংস্কৃতির পরিচয় করিয়ে দিতেই এই বিশেষ আয়োজন। ‘বেস্ট অব বাংলাদেশ’ নামের এই আয়োজনটির চলচ্চিত্র প্রদর্শনীর অংশ সমন্বয় করছেন তরুণ নির্মাতা আরিফুর রহমান। তিনি জানান, বাংলাদেশ থেকে ২০টিরও বেশি চলচ্চিত্র আয়োজকদের কাছে পাঠানো হয়েছিল।

একটি বিশেষ নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে সেখান থেকে আয়োজকরা ৫টি ছবি নির্বাচন করেছেন। দুই দিনের এই বিশেষ চলচ্চিত্র প্রদর্শনীতে স্থান পেয়েছে নূহাশ হুমায়ূনের ‘মশারি’, মাহাদী হাসানের ‘আই অ্যাম টাইম’ ও ‘ফটোগ্রাফ অব অ্যা স্কুল টিচার’, গোলাম রাব্বানীর ‘ছুরত’ এবং ফুয়াদুজ্জামান ফুয়াদের ‘স্যালভেশন অব ট্রি’।

নেদারল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম রিয়াজ হামিদুল্লাহর উদ্যোগে বাংলাদেশের সাফল্যগাঁথা ও সম্ভাবনার কথা বিশ্বের কাছে তুলে ধরতে বাংলাদেশ অ্যাপারেল এক্সচেঞ্জ প্রথমবারের মতো ইউরোপের ‘বেস্ট অব বাংলাদেশ’ শীর্ষক সম্মেলন ও প্রদর্শনীর আয়োজন করতে যাচ্ছে। এটা হবে ইউরোপের প্রথম ও একমাত্র ‘মেইড ইন বাংলাদেশ’ শো। আমস্টারডামের গ্যাশউডার, ওয়েস্টারগাসে-এ সম্মেলন অনুষ্ঠিত হবে। বাংলাদেশের পোশাক, টেক্সটাইল, কৃষি, হস্তশিল্প, এফএমজিসি, ডিজিটাল শিল্প ও প্রকাশনা খাত থেকে শীর্ষস্থানীয় ৪০টিরও বেশি প্রতিষ্ঠান এই প্রদর্শনীতে অংশ নিচ্ছে।