সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

তাহলে কী ‘জাওয়ান’র কারণেই মুক্তি পাচ্ছেনা ‘অন্তর্জাল’?

অনলাইন ডেস্ক :

একাধিকবার মুক্তির তারিখ ঘোষণা করেও দেশের প্রথম সাইবার ক্রাইম থ্রিলার ‘অন্তর্জাল’ সিনেমা মুক্তি পাচ্ছেনা। সিনেমাটির মুক্তির তারিখ ছিল আগামী ৮ সেপ্টেম্বর। কিন্তু আগামী ৭ সেপ্টেম্বর বিশ্বের সঙ্গে একযোগে বাংলাদেশে মুক্তি পাচ্ছে বলিউড সুপারস্টার শাহরুখ খানের তুমুল আলোচিত সিনেমা ‘জাওয়ান’। দেশের প্রেক্ষাগৃহে সিনেমাটির ব্যাপক চাহিদা থাকায় মুক্তি স্থগিত করেছে সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান মোশন পিপল স্টুডিও। তবে জানা গেছে, সিনেমাটির নতুন মুক্তির তারিখ ২২ সেপ্টেম্বর।

এ বিষয়ে পরিচালক দীপংকর দীপন বলেন, আজকে সন্ধ্যায় সংবাদ সম্মেলনে এই বিষয় নিয়েই কথা বলব আমরা। ইন্টারনেটের রহস্যময় দুনিয়ার জাল আর চাল নিয়ে নির্মিত বাংলাদেশের প্রথম সাইবার অ্যাকশন থ্রিলার ‘অন্তর্জাল’। সিনেমাটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছন সিয়াম আহমেদ, বিদ্যা সিনহা মিম, এবিএম সুমন, সুনেরাহ বিনতে কামাল। ‘অন্তর্জাল’ চলচ্চিত্রের গল্প লিখেছেন দীপংকর দীপন, সাইফুল্লাহ রিয়াদ ও আশা জাহিদ। চিত্রনাট্য লিখেছেন পরিচালক নিজেই। সরকারের আইসিটি ডিভিশনের উদ্যোগে নির্মিত এই সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান মোশন পিপল স্টুডিও। সার্বিক সহযোগিতায় স্পেলবাউন্ড লিও বার্নেট।