সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

‘অন্তর্জাল’ সিনেমার মুক্তি প্রসঙ্গে যা বললেন মিম

অনলাইন ডেস্ক :

দেশের প্রথম সাইবার ক্রাইম থ্রিলার সিনেমা ‘অন্তর্জাল’। আগামী ৮ই সেপ্টেম্বর দীপঙ্কর দীপন পরিচালিত এ ছবির মুক্তির তারিখ নির্ধারণ করা হয়েছিল। কিন্তু রোববার রাজধানীর কাওরান বাজারের একটি রেস্টুরেন্টে সন্ধ্যায় সংবাদ সম্মেলন করে জানানো হয়, ছবিটি মুক্তির তারিখ ফের পেছানো হয়েছে। নতুন তারিখ ২২শে সেপ্টেম্বর। মূলত ৭ই সেপ্টেম্বর শাহরুখ খানের বলিউড ছবি ‘জওয়ান’ মুক্তির খবরেই এমন সিদ্ধান্ত নেয়া হয়। কারণ কম হলে ছবিটি মুক্তি দিতে রাজি নন চলচ্চিত্র সংশ্লিষ্টরা। এদিকে এ সংবাদ সম্মেলনে ‘অন্তর্জাল’র ট্রেলারও প্রকাশ করা হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পরিচালক দীপঙ্কর দীপন, অভিনেতা এবিএম সুমন, অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল ও বিদ্যা সিনহা মিম। এদিকে সংবাদ সম্মেলনে সবার শেষে হাজির হন মিম। তিনি বলেন, ভালোর জন্য অপেক্ষাটা বাড়লো। কী আর করার। তবে আমি বিশ্বাস করি ‘অন্তর্জাল’ একটি অন্য লেভেলের ছবি। এরকম ছবি আগে কখনো তৈরি হয়নি। যদিও কয়েক বার এর মুক্তির তারিখ পেছানো হয়েছে।

তারপরও বলবো ভালোর জন্য অপেক্ষা দীর্ঘায়িত হলে সেটা করাই যায়। আমি দর্শকদের অনুরোধ করবো হলে গিয়ে ছবিটি দেখতে। ওয়ালটন নিবেদিত সাইবার ক্রাইম ও অ্যাকশন ঘরানার এই সিনেমায় অভিনয় করেছেন সিয়াম আহমেদ, বিদ্যা সিনহা মিম, সুনেরাহ বিনতে কামাল, এবিএম সুমন, মাশরুর ইনান, অমিত সিনহা প্রমুখ।