সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

সিসিইউতে নিউমোনিয়ায় আক্রান্ত আফজাল হোসেন

অনলাইন ডেস্ক :

নিউমোনিয়া আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি বরেণ্য অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন। সোমবার রাতে শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে রাজধানীর স্কয়ার হাসপাতালের ক্রিটিকাল কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন আছেন একুশে পদকপ্রাপ্ত এই অভিনেতা। বিষয়টি নিশ্চিত করেছেন কিংবদন্তি এই অভিনেতার ঘনিষ্ঠ বন্ধু মাসুম বাশার। তিনি বললেন, ‘আফজালের অবস্থা খুব একটা ভালো বলা যাচ্ছে না। বর্তমানে তিনি সিসিইউতে ভর্তি। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলেও সোমবার রাতে হার্ট অ্যাটাক হয়।

পরে দ্রুত তাকে সিসিইউতে স্থানান্তর করেন চিকিৎসকরা।’ নির্মাতা শিহাব শাহীন বলেন, ‘মঙ্গলবার থেকে “বাবা, সামওয়ান ফলোয়িং মি” ফিল্মের শুটিং করার কথা ছিল। কিন্তু আফজাল ভাই ফোন করে বলেন, তিনি অসুস্থ, হাসপাতালে যাচ্ছেন। নিউমোনিয়া সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন।’ জানা গেছে, বেশ ক’দিন ধরেই নিউমোনিয়ায় ভুগছিলেন আফজাল হোসেন।

কিন্তু হঠাৎ করেই এ সমস্যা বেড়ে যায়। উল্লেখ্য, নিজের জীবনের গল্পে ওয়েব ফিল্ম ‘বাবা, সামওয়ান ফলোয়িং মি’ নির্মাণ করছেন শিহাব শাহীন। যেখানে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন আফজাল হোসেন। গত ২৭ আগস্ট অস্ট্রেলিয়ায় এই ওয়েব ফিল্মের শুটিং শুরু হয়। সেখানে টানা চারদিন শুটিংয়ের পর দেশে ফেরেন নির্মাতা ও পুরো টিম। তারপর মঙ্গলবার থেকে আবারও সিনেমাটির শুটিং শুরুর কথা ছিল।