সাম্প্রতিক
জ্বালানি তেলের দাম বাড়তেই চড়া নিত্যপণ্যের বাজার পাকিস্তান সফর কবে যাবেন, সাংবাদিকদের প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ সৌদি-হুতি সংঘাত: রিয়াদে যাচ্ছেন পাকিস্তান-তুরস্কের সেনাপ্রধান, যুদ্ধের প্রস্তুতি? চুয়েটে নতুন ভিসিকে ‘প্রত্যাখ্যান’, রোববার থেকে শিক্ষকদের সর্বাত্মক কর্মবিরতি সেপ্টেম্বরের ২৫ দিনেই ডেঙ্গুতে ১১৪ মৃত্যু অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন জাতিসংঘে জাইমা রহমানের নিয়োগ: লিগ্যাল অফিসার পদটির কাজ কী? চীনের প্রেসিডেন্টকে নৈশভোজে কী খাওয়ালেন ট্রাম্প, অতিথি ছিলেন প্রযুক্তি দুনিয়ার মহারথীরা হরমুজ প্রণালি খুলে দিতে ইরানের ৭ দিনের পরিকল্পনায় কী আছে
Skip to content

কুমিল্লার মেঘনায় আ. লীগের ২ পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ১০

প্রতীকী ছবি

কুমিল্লার মেঘনায় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে নিজাম সরকার নামে একজন নিহত হয়েছেন। এ সংঘর্ষে আরও ১০ জন আহত হয়েছেন।

সোমবার (১৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার চালিভাঙ্গা ইউনিয়নে আওয়ামী লীগের দু’গ্রুপে এ সংঘর্ষ হয়।

আহত অবস্থায় নিজাম সরকারকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে তিনি মারা যান।

নিহত নিজাম ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতা ছিলেন। তিনি হুমায়ুন চেয়ারম্যানের ছোট ভাই বলে জানা যায়।

বিষয়টি নিশ্চিত করে কুমিল্লা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) খন্দকার আশফাকুজ্জামান জানান, সোমবার সকালে মেঘনা উপজেলা চালিভাঙ্গা ইউনিয়নে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত অবস্থায় এক কর্মীকে ঢামেক হাসপাতালে আনা হলে তার মৃত্যু হয়। এছাড়া এ ঘটনায় আরও ১০ জন আহত হয়েছেন।

তিনি আরও জানান, এ ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

—-ইউএনবি