সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জের বিভিন্ন এলাকায় মঙ্গলবার ১২ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে

ফাইল ছবি

পাইপলাইন বসানোর কাজের জন্য মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির এক গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যেসব এলাকায় মঙ্গলবার সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত সব ধরনের গ্রাহকের জন্য গ্যাস সরবরাহ বন্ধ থাকবে সেগুলোর মধ্যে রয়েছে গোদনাইল, এনায়েতনগর, বউবাজার, লাকিবাজার, হাজীগঞ্জ, ওয়াপদাপুল, কাইয়ুমপুর, ফতুল্লা, সস্তাপুর, জেলখানা এলাকা, নারায়ণগঞ্জের হাজীগঞ্জ জংশন থেকে শিবু মার্কেট হয়ে পোস্ট অফিস রোড পর্যন্ত।

এ ছাড়া পঞ্চবটি, মাইজদাইর, ইজদাইর, চাষাঢ়া, খানপুর, কিল্লারপুল, তল্লা, কুতুবাইল, ধর্মগঞ্জ, তক্কারমাঠ, পাগলা, চিতাশাল, দেলপাড়া, জালকুড়ি, নয়ামাটি, দাপা ইদ্রাকপুর, ভুইগড়, কুতুবপুর ইউনিয়ন ও আশপাশের এলাকা এবং ঢাকা ম্যাচ, সেনপুর, মোক্তারপুর, নারায়ণগঞ্জ বিসিক এলাকা, কাশিপুর ইউনিয়ন থেকে পঞ্চবটি হয়ে মোক্তারপুর, ধর্মগঞ্জ শাসনগাঁও, সিদ্ধিরগঞ্জ, আদমজী, সাহেবপাড়া, মিজমিজি থেকে চিটাগাং রোড পর্যন্ত এলাকায় গ্যাস থাকবে না।

সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে তিতাস গ্যাস জানিয়েছে, উল্লেখিত এলাকাগুলো ছাড়াও সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা থানা সংলগ্ন এলাকা, মুন্সীগঞ্জ ও নারায়ণগঞ্জ শহরের আশপাশেও গ্যাসের স্বল্পচাপ থাকবে।

—-ইউএনবি