সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

কুলাউড়ায় ট্রাক- সিএনজি অটোরিকশার সংঘর্ষ, নিহত ২

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার :

কুলাউড়ায় ট্রাক-সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুই জন নিহত ও ২ জন গুরতর আহত হয়েছেন। রবিবার আনুমানিক রাত নয়টায় কুলাউড়ার টিলাগাঁও ইউনিয়নের শাহপুর এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

জানা যায়, রবিবার রাতে স্থানীয় রবিরবাজার থেকে ফেরার পথে পথিমধ্যে টিলাগাঁও ইউনিয়নের শাহপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় সিএনজি চালকসহ দুইজন ঘটনাস্থলে নিহত হন এবং দুইজন গুরুতর আহত হন। প্রত্যক্ষদর্শীরা তাৎক্ষণিক কুলাউড়া থানা পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দিলে ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. শিবনাথ ভট্টাচার্য বলেন, আাহতদের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহতদের কান ও নাকের ভেতর দিয়ে প্রচুর রক্তক্ষরণ হচ্ছে।

নিহতরা হলেন টিলাগাঁও ইউনিয়নের মোবারকপুর গ্রামের সিএনজি চালক মহরম মিয়া (৬০), একই ইউনিয়নের লহরাজপুর গ্রামের লিয়াকত সরকার (৬০)। আহতরা হলেন আশ্রয়গ্রামের আবু মিয়ার ছেলে কামরান মিয়া (৩৪) ও বাগৃহাল গ্রামের আব্দুল মান্নানের ছেলে ছয়ফুল (৪২)।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুছ ছালেক জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হবে। এ ঘটনায় থানায় মামলা হবে।