সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

চাঁদপুরে বাস-অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেল ছাত্রদল নেতার, আহত ৩

চাঁদপুরের কচুয়ায় সিএনজিচালিত অটোরিকশায় বাসের ধাক্কায় ছাত্রদল নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন।

সোমবার (২ অক্টোবর) সকালে কচুয়া-গৌরিপুর সড়কের ঘাগড়া বাজার নতুন পাড়া জামে মসজিদ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত ওমর ফারুক উপজেলার উত্তর পালাখাল গ্রামের হাবিব উল্যার ছেলে এবং কচুয়া উপজেলা ছাত্রদলের একাংশের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

এ ঘটনায় আহতরা হলেন- উপজেলার রাগদৈল গ্রামের আবু তাহের, আবু তাহেরের স্ত্রী জাবিন খান ও নবীর হোসেন।

স্থানীয়রা জানান, ঢাকাগামী আল-আরাফাহ পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ওমর ফারুক মারা যান।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম খলিল ইউএনবিকে জানান, আল-আরাফাহ বাসটি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। দুর্ঘটনার পরপর উভয় পরিবহনের চালক পলাতক রয়েছেন।

—-ইউএনবি