সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

ভোলার ইলিশায় নদী তীরের সিসি ব্লক ধ্বসে বাকপ্রতিবন্ধী নারীর মৃত্যু

ভোলার ইলিশায় এলাকায় তীর সংরক্ষণের সিসি ব্লক ধ্বসে লাইজু নামে এক বাকপ্রতিবন্ধী নারীর মৃত্যু হয়েছে। এ ছাড়াও শিশুসহ ৫ জন আহত হয়েছেন।

সোমবার দুপুরের দিকে উত্তাল মেঘনা নদীর ঢেউ আর তীব্র স্রোতের আঘাতে ইলিশার লঞ্চঘাট এলাকায় ঘটনাটি ঘটে।

স্থানীয়রা জানান, সোমবার দুপুর ১২টার দিকে হঠাৎ করে ইলিশা লঞ্চঘাটসংলগ্ন মাছঘাট এলাকায় মেঘনা নদীতে সিসি ব্লক ধ্বসে যায়। এ সময় ব্লকের উপরে থাকা বাকপ্রতিবন্ধী নারী লাইজু বেগম ও এক শিশুসহ অন্তত ৫ জন নদীতে পড়ে যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করলে ঘটনা স্থলে লাইজু বেগমের মৃত্যু হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম জানান, ইলিশায় সিসি ব্লক ধ্বসে কয়েকজন নদীতে পড়ে গেছে। এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

—-ইউএনবি