সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

রসিকের আর্থিক অনুদানের চেক বিতরণ

নিজস্ব প্রতিবেদক , রংপুর :

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রংপুর সিটি কর্পোরেশনের(রসিক) উদ্যোগে এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রংপুর মহানগর শাখার সহযোগিতায় নগরীর ১৫৭টি পুজা মন্ডপ কমিটির নেতৃবৃন্দের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়।

গতকাল মঙ্গলবার রসিক ক্ষে আয়োজিত চেক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিটি মেয়র মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা।
এ সময় প্রতিটি পূজা মন্ডপে ১৪ হাজার টাকা করে সর্বমোট ১৫৭টি পূজা মন্ডপে প্রায় ২২লাখ টাকা আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়।

আর্থিক অনুদানের চেক বিতরনকালে উপস্থিত ছিলেন রসিক প্রধান রাজস্ব কর্মকর্তা জয়শ্রী রানী রায়, প্রধান হিসাব রক্ষক কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রংপুর মহানগর শাখার সভাপতি ও ৪নং ওয়ার্ড কাউন্সিলর শ্রী হারাধন রায় হারা, সাধারণ সম্পাদক এ্যাড. প্রশান্ত কুমার রায়, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার সভাপতি খোকন সরকার, সাধারণ সম্পাদক পীযুষ চন্দ্র সরকার, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রংপুর মেট্রোপলিটন মাহিগঞ্জ থানা কমিটির সভাপতি রবি সোমানী, সাথারণ সম্পাদক স্বপন কুমার দাস, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রংপুর মেট্রোপলিটন তাজহাট থানা কমিটির সভাপতি ডাঃ পলাশ চন্দ্র সেন, সাধারণ সম্পাদক সুমন রায়, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রংপুর মেট্রোপলিটন পশুরাম থানা কমিটির সভাপতি কার্ত্তিক চন্দ্র রায়, সাধারণ সম্পাদক ফুলবাবু রায়, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রংপুর মেট্রোপলিটন হাজিরহাট থানা কমিটির সভাপতি অরুন চন্দ্র, সাধারণ সম্পাদক বকুল চন্দ্র, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রংপুর মেট্রোপলিটন হারাগাছ থানা কমিটির সভাপতি যগ্গেশ্বর রায় ও সাধারণ সম্পাদক রঞ্জিত রায়সহ ১৫৭টি দূর্গাপূজা মন্ডপ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক অন্যান্য নেতৃবৃন্দ।