সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

পাবনায় শেখ রাসেল দিবস পালন

জেলা প্রতিনিধি, পাবনা :

পাবনায় শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ পাবনা জেলা শাখার উদ্যোগে শেখ রাসেল দিবস পালন করা হয়েছে।
এ উপলক্ষ্যে বুধবার (১৮ অক্টোবর) সকালে সংগঠনটির জেলা শাখার সভাপতি কামরুজ্জামান রকি সদস্যদের সাথে নিয়ে দুর্জয় পাবনায় শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। এরপর জেলা আ.লীগ কার্যালয়ে একটি আলোচনা সভায় যুক্ত হন।

এসময় বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের স্মৃতিচারণ করে বক্তব্য দেন বক্তারা। একই সাথে এ দিবসের তাৎপর্যও তুলে ধরেন তারা। আলোচনা সভা শেষে শেখ রাসেলের প্রয়াত আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। এরপর সংগঠনের সদস্যদের সাথে নিয়ে কেক কেটে তার ৫৯ তম জন্মবার্ষিকী উদযাপন করেন।

অন্যন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আ.লীগের তথ্য ও গবেষণা সম্পাদক এড. তৌফিক ইমাম, পৌর আ.লীগের সাধারণ সম্পাদক শাহজাহান মামুন, উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক শেখ রাসেল আলী মাসুদ, অর্থ সম্পাদক হিরোক হোসেন, সদস্য রেজাউল করিম মুরাদ, আবুল কালাম আজাদ, আরিফুল ইসলাম মিঠু উপস্থিত ছিলেন।