সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

সিলেটে শেখ রাসেল দিবস পালিত

সিলেট অফিস :
যথাযোগ্য মর্যাদায় ও নানা কর্মসূচির মধ্য দিয়ে সিলেটে জেলা প্রশাসনের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্টপুত্র শহীদ শেখ রাসেলের ৬০তম জন্মদিন ও শেখ রাসেল দিবস পালিত হয়েছে। এবারের শেখ রাসেল দিবসের প্রতিপাদ্য ছিল শেখ রাসেল দীপ্তিময় নির্ভীক নির্মল দুর্জয়।

এ উপলক্ষে বুধবার (১৮ অক্টোবর) জেলা প্রশাসন প্রাঙ্গণে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ও মহানগর কমান্ড প্রথমে শেখ রাসেলের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে বিভাগীয় কমিশনার, ডিআইজি সিলেট রেঞ্জ, মেট্রোপলিটন পুলিশ কমিশনার, জেলা প্রশাসন, পুলিশ সুপার, জেলা পরিষদ এবং বিভাগ ও জেলা পর্যায়ের কর্মকর্তাগণ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এ উপলক্ষ্যে একটি বর্ণাঢ্য র‌্যালি জেলা প্রশাসন থেকে বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ করে কবি নজরুল অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়।