সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

ত্রিশালে ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

ফাইল ছবি

ময়মনসিংহের ত্রিশালে ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার রাত সাড়ে ৭টার দিকে ঢাকা-ময়নসিংহ মহাসড়কের উপজেলার রায়মনি নামকস্থানে এ ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- নেত্রকোনা জেলার আটপাড়া গ্রামের রয়েল কাজী (৩৫), কুমিল্লা জেলার মতলব উপজেলার শাহাবাগ কান্দি গ্রামের আসিফ (৩০)।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, শনিবার রাত সাড়ে ৭টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ত্রিশাল উপজেলার রায়মনি এলাকায় আকিজ কোম্পানির রেডিমিক্স বহণকারী একটি ট্রাক একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা দুই আরোহী গুরুতর আহত হন।

স্থানীয়রা তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে ডা. লিজা তাদের মৃত ঘোষণা করেন।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈন উদ্দিন বলেন, পুলিশ লাশ উদ্ধার করেছে। ট্রাকটি জব্দ করা গেলেও চালক পালিয়ে গেছে।

তিনি বলেন, এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

—-ইউএনবি