সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

ডামুড্যায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

জেলা প্রতিনিধি, শরীয়তপুর (ডামুড্যা):

শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় নাছিমা আক্তার (২৮) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার (২২ই অক্টোবর) দুপুরে স্বামীর বাড়ি থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ। নাছিমা আক্তারের বাড়ি ভেদরগঞ্জ উপজেলায় সখিপুর গ্রামে। তিনি ডামুড্যা উপজেলার বিশাকুড়ির ৩নং ওয়ার্ডে মৃত সেলিম দেওয়ানের পুত্র আমান উল্লাহ’র  স্ত্রী ও এক সন্তানের মা।

হঠাৎ করে কাউকে কিছু না বলে বিকেল ঘরের আড়ার সঙ্গে তার গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত লাশ পাওয়া যায়। ডামুড্যা থানার এসআই ফুয়াদ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠায়। এই ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলে জানা যায়।