সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

সাভারে ঢিলেঢালা অবরোধ, যুবদল নেতা আটক

জেলা প্রতিনিধি, সাভার:

বিএনপি-জামায়াতের ডাকা সারাদেশে টানা তিন দিনের সড়ক, রেল ও নৌপথ অবরোধ কর্মসূচির শেষ দিনে অবরোধ ছিলো ঢিলেঢালা, যান চলাচল ছিলো স্বাভাবিক। এসময় সকালে আমিনবাজারে অভিযান চালিয়ে নাশকতা মামলার আসামি আনোয়ার হোসেন নাদিম (৪৫) নামের এক যুবদল নেতাকে আটক করেছে সাভার মডেল থানা পুলিশ।

আমিনবাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই হারুন অর রশিদ দ্য নিউ ন্যাশনকে জানান, সকালে অভিযান চালিয়ে নাশকতা মামলার আসামি যুবদল নেতা আনোয়ার হোসেন নাদিমকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। নাশকতা মামলার আসামি হিসেবে প্রচলিত আইনে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এস আই হারুন আরো বলেন, জনগণের জান মালের নিরাপত্তার স্বার্থে এবং অবরোধকারীরা যাতে কোন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেই লক্ষ্যে আমি এবং আমার টিম সর্বদা কঠোর অবস্থানে রয়েছি। আগুন সন্ত্রাস এবং যেকোনো ধরনের নাশকতা ঠেকাতে আমরা বদ্ধপরিকর।

এদিকে বিএনপির ডাকা টানা তিন দিনের অবরোধে তৃতীয় দিনেই ঢাকা-আরিচা মহাসড়কের সাভার থেকে আমিনবাজার পর্যন্ত এলাকায় যাত্রীবাহী পরিবহন চলাচল স্বাভাবিক দেখা যায়।

তৃতীয় দিনে রাজধানীর প্রবেশ মুখ আমিনবাজারের ২০ শয্যা হাসপাতালের সামনে কঠোর অবস্থানে ছিলো পুলিশের একটি টিম। সাভার থেকে আমিনবাজার পর্যন্ত কোথাও কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

তবে বৃহস্পতিবার সকাল থেকে সারাদিন ঢাকা-আরিচা মহাসড়কের সাভার থেকে আমিনবাজার পর্যন্ত র‌্যাব, বিজিবি ও পুলিশককে টহল দিতে দেখা গেছে। গত দু’দিনের তুলনায় তৃতীয় দিনে ঢাকা-আরিচা মহাসড়কে যাত্রী ও যাত্রীবাহী বাসের দেখা একটু বেশিই মিলেছে।

সাভার মডেল থানার অফিসার ইনচার্জ দীপক চন্দ্র সাহা নিউ ন্যাশনকে বলেন, “মহাসড়কে যানবাহন চলছে, পণ্যবাহী পরিবহন চলাচল স্বাভাবিক রয়েছে। তবে, কোথাও কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটে নি।”