সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

শ্রীবরদীতে বাদামী গাছ ফড়িং এর আক্রমণে ক্ষতিগ্রস্থ কৃষক

জেলা প্রতিনিধি, শেরপুর (শ্রীবরদী):

শেরপুরের শ্রীবরদীতে বাদামী গাছ ফড়িং এর আক্রমণে ধান খেত ক্ষতিগ্রস্থ হয়েছে। এই ফড়িং এর আক্রমণে অল্প সময়ের মধ্যে ধান খেত ঝলসে গেছে। ফড়িং দমনে কীটনাশক ছিটানো হলেও কোন লাভ হয়নি। উপজেলার রানীশিমুল ইউনিয়নের সীমান্তবতর্ী মালাকোচা, বিলভরট সহ বিভিন্ন গ্রামের অনেক কৃষকের ধান খেত ক্ষতিগ্রস্থ হয়েছে। বাধ্য হয়ে ঝলসে যাওয়া ধান গাছ কেটে ফেলছেন কৃষকরা। আবাদকৃত ধান ঘরে তুলতে না পেরে পরিবার নিয়ে দুশ্চিন্তায় পড়েছে ভূক্তভোগী কৃষক। বৃহস্পতিবার (২ নভেম্বর) সকালে সরেজমিনে গেলে উঠে আসে এমন চিত্র।

এলাকার কৃষক সূত্রে জানা যায়, কায়েকদিন আগে থেকে হঠাৎ করে ধান খেতে বাদামী গাছ ফড়িং (কারেন্ট পোকা) আক্রমণ করে। আক্রমণের ২-৩ দিনের মধ্যে ধান গাছ ঝলসে গিয়ে পুরো ধান ক্ষেত বিনষ্ট হয়ে যায়। কৃষকদের অভিযোগ কৃষি অফিস থেকে তঁাদেরকে কোন পরামর্শ দেওয়া হচ্ছে না। হঠাৎ এই পরিস্থিতিতে পড়ে ধান পাকার আগেই অনেক কৃষক তা কেটে ফেলছে।

মালাকোচা গ্রামের কৃষক ময়দান আলী বলেন, বাদামী গাছ ফড়িং এর আক্রমণে আমার প্রায় ৩ একর জমির ধান ক্ষতিগ্রস্থ হয়েছে। কৃষি অফিস থেকে কোন পরামর্শ পাইনি। তিনি আক্ষেপ করে বলেন, দীর্ঘদিন থেকে ধান চাষ করি, কিন্তু কোন সময় কৃষি প্রণোদনা পেলাম না। বাবুল মিয়া বলেন, আমার ৭০ শতাংশ জমিতে হঠাৎ ওই পোকা আক্রমণ করেছে। বিষ দিয়েছি। কিন্তু ফসল অনেক কম হবে। ধান কাটা শ্রমিক শফিকুল ইসলাম বলেন, বাদামী গাছ ফড়িং আক্রমণ করায় ধান পাকার আগেই কাটা হচ্ছে। তাই :ফলন অনেক কম হবে। একই গ্রামের কৃষাণি মোছা. কোকোলা বেগম বলেন, আমি ২ একর জমিতে ধান আবাদ করি। কিন্তু কোন সময় সরকারি সহযোগিতা পাই না।

ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা কৃষি অফিসার সাবরিনা আফরিন বলেন, কিছু কিছু এলাকায় বাদামী গাছ ফড়িং এর আক্রমণে কৃষকদের ফসল ক্ষতিগ্রস্থ হয়েছে। এব্যাপারে আমারা কৃষকদের পরামর্শ দিয়েছি।