সাম্প্রতিক
জ্বালানি তেলের দাম বাড়তেই চড়া নিত্যপণ্যের বাজার পাকিস্তান সফর কবে যাবেন, সাংবাদিকদের প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের বোয়িংয়ের ১১ উড়োজাহাজ কেনা নিয়ে ট্রাম্পের পোস্ট, কী লিখেছেন নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ সৌদি-হুতি সংঘাত: রিয়াদে যাচ্ছেন পাকিস্তান-তুরস্কের সেনাপ্রধান, যুদ্ধের প্রস্তুতি? চুয়েটে নতুন ভিসিকে ‘প্রত্যাখ্যান’, রোববার থেকে শিক্ষকদের সর্বাত্মক কর্মবিরতি সেপ্টেম্বরের ২৫ দিনেই ডেঙ্গুতে ১১৪ মৃত্যু অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন নেতানিয়াহুর বিরুদ্ধে নিউইয়র্কে বিক্ষোভ, অস্কারজয়ী সুসান সার‍্যান্ডনসহ গ্রেপ্তার শতাধিক জাতিসংঘে জাইমা রহমানের নিয়োগ: লিগ্যাল অফিসার পদটির কাজ কী?
Skip to content

সাভারে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, আহত ২০

সাভারের আশুলিয়ায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন।

রবিবার (৬ নভেম্বর) এই ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

স্থানীয়দের দাবি, কিছুদিন আগে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্র হাসিবুল হাসান অন্তরকে কুপিয়ে হত্যা করে আরেক ছাত্র রাহাত ও তার লোকজন।

কিন্তু হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে শুক্রবার রাতে সাভারের বিরুলিয়া উপজেলার আকরাম বাজার এলাকায় দেড় শতাধিক দোকানে ভাঙচুর ও লুটপাট চালায় ড্যাফোডিলের শিক্ষার্থীরা।

পরে আজ বিকালে আশুলিয়ার চাঁনগাঁও এলাকার লোকজন জানমালের নিরাপত্তার দাবিতে আলোচনা সভা করেন।

কিন্তু রাতে সমাবেশের খবর শুনে শিক্ষার্থীরা লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে চাঁনগাও এলাকায় দুই শতাধিক দোকান ও বাড়িঘর ভাঙচুর করে, এতে অন্তত ২০ জন আহত হয়।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

—-ইউএনবি