সাম্প্রতিক
জ্বালানি তেলের দাম বাড়তেই চড়া নিত্যপণ্যের বাজার পাকিস্তান সফর কবে যাবেন, সাংবাদিকদের প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ সৌদি-হুতি সংঘাত: রিয়াদে যাচ্ছেন পাকিস্তান-তুরস্কের সেনাপ্রধান, যুদ্ধের প্রস্তুতি? চুয়েটে নতুন ভিসিকে ‘প্রত্যাখ্যান’, রোববার থেকে শিক্ষকদের সর্বাত্মক কর্মবিরতি সেপ্টেম্বরের ২৫ দিনেই ডেঙ্গুতে ১১৪ মৃত্যু অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন নেতানিয়াহুর বিরুদ্ধে নিউইয়র্কে বিক্ষোভ, অস্কারজয়ী সুসান সার‍্যান্ডনসহ গ্রেপ্তার শতাধিক জাতিসংঘে জাইমা রহমানের নিয়োগ: লিগ্যাল অফিসার পদটির কাজ কী? চীনের প্রেসিডেন্টকে নৈশভোজে কী খাওয়ালেন ট্রাম্প, অতিথি ছিলেন প্রযুক্তি দুনিয়ার মহারথীরা
Skip to content

রাজশাহী রেল স্টেশনে ককটেল, আতঙ্কিত যাত্রীরা

রাজশাহী রেল স্টেশনের মূল ফটকে দুটি ককটেল রেখে গেছে দুর্বৃত্তরা। এতে সাধারণ যাত্রীরা আতঙ্কিত হয়ে পরলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সেগুলো নিস্ক্রিয় করেছেন।

রবিবার রাত সাড়ে নয়টার দিকে প্রহরীদের অগচরে স্টেশনে ককটেল দুটি রেখে চলে যায় দুর্বৃত্তরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, রেলওয়ের স্থানীয় প্রহরীরা ককটেল সাদৃশ্য এসব বস্তু দেখে পুলিশকে খবর দেয়। লাল স্কচটেপ মোড়ানো জর্দার কৌটায় মোড়ানো ককটেল উদ্ধারের বোম ডিসপোজাল টিম আসে।

রাজশাহী বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন জানান, স্টেশনে দুটি ককটেল সাদৃশ্য বস্তুর খবর পেয়ে পুলিশ ও র‍্যাবের বিপুলসংখ্যক সদস্য পুরো স্টেশনটি ঘিরে রাখে।

পরে রাত সাড়ে ১০টার দিকে ককটেল দুটি নিস্ক্রিয় করে বোম ডিস্পোজাল ইউনিট।

তবে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে বলেও জানান ওসি।

—-ইউএনবি