সাম্প্রতিক
জ্বালানি তেলের দাম বাড়তেই চড়া নিত্যপণ্যের বাজার পাকিস্তান সফর কবে যাবেন, সাংবাদিকদের প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ সৌদি-হুতি সংঘাত: রিয়াদে যাচ্ছেন পাকিস্তান-তুরস্কের সেনাপ্রধান, যুদ্ধের প্রস্তুতি? চুয়েটে নতুন ভিসিকে ‘প্রত্যাখ্যান’, রোববার থেকে শিক্ষকদের সর্বাত্মক কর্মবিরতি সেপ্টেম্বরের ২৫ দিনেই ডেঙ্গুতে ১১৪ মৃত্যু অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন জাতিসংঘে জাইমা রহমানের নিয়োগ: লিগ্যাল অফিসার পদটির কাজ কী? চীনের প্রেসিডেন্টকে নৈশভোজে কী খাওয়ালেন ট্রাম্প, অতিথি ছিলেন প্রযুক্তি দুনিয়ার মহারথীরা হরমুজ প্রণালি খুলে দিতে ইরানের ৭ দিনের পরিকল্পনায় কী আছে
Skip to content

রূপসায় বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

বিএনপি-জামায়াতের ডাকা অবরোধ চলাকালে খুলনার রূপসায় পাকিং করা ‘মায়ের আচল’ নামের যাত্রীবাহী একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

রবিবার (৫ নভেম্বর) রাত সাড়ে ৮টায় রূপসা-বাগেরহাট পুরাতন সড়কের তালিমপুর ভূমি অফিস সংলগ্ন মসজিদের সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, মো. জাহাঙ্গীর আলমের মালিকানাধীন খুলনা-মোংলা লোকাল রুটের ‘মায়ের আচল’নামের যাত্রীবাহী বাসটি ৫ নভেম্বর দুপুরে উপকারভোগীদের নিয়ে উপজেলার বঙ্গবন্ধু কলেজ মাঠে অনুষ্ঠিত প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানে যায়।

সেখান থেকে সন্ধ্যায় ফেরার পর চালক অমিত কুমার দাস বাসটি তালিমপুরস্থ নৈহাটী ইউনিয়ন ভূমি অফিস সংলগ্ন মসজিদের সামনে রেখে বাড়িতে যায়। এ সময় কয়েকজন ভ্যানে করে এসে বাসে আগুন দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে।

রূপসা থানার অফিসার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহিন জানান, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানে ব্যবহৃত বাসটিতে রাত ৮ টার দিকে আগুন দেওয়া হয়।

স্থানীয় জনগণ ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলেও জানান তিনি।

—ইউএনবি