সাম্প্রতিক
জ্বালানি তেলের দাম বাড়তেই চড়া নিত্যপণ্যের বাজার পাকিস্তান সফর কবে যাবেন, সাংবাদিকদের প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ সৌদি-হুতি সংঘাত: রিয়াদে যাচ্ছেন পাকিস্তান-তুরস্কের সেনাপ্রধান, যুদ্ধের প্রস্তুতি? চুয়েটে নতুন ভিসিকে ‘প্রত্যাখ্যান’, রোববার থেকে শিক্ষকদের সর্বাত্মক কর্মবিরতি সেপ্টেম্বরের ২৫ দিনেই ডেঙ্গুতে ১১৪ মৃত্যু অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন জাতিসংঘে জাইমা রহমানের নিয়োগ: লিগ্যাল অফিসার পদটির কাজ কী? চীনের প্রেসিডেন্টকে নৈশভোজে কী খাওয়ালেন ট্রাম্প, অতিথি ছিলেন প্রযুক্তি দুনিয়ার মহারথীরা হরমুজ প্রণালি খুলে দিতে ইরানের ৭ দিনের পরিকল্পনায় কী আছে
Skip to content

গাজীপুরে দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

গাজীপুরে বিএনপির ডাকা অবরোধের দ্বিতীয় দফার ২য় দিনে পৃথক স্থানে দু’টি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। তবে এসব ঘটনায় কেউ হতাহত হয়নি।

রবিবার (৫ নভেম্বর) রাতে গাজীপুর জেলা শহরের বিলাসপুর বটতলা এলাকায় সড়কের পাশে পার্কিং করে রাখা নিরাপদ পরিবহনের একটি বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।

গাজীপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক রকিবুল হাসান জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।

অন্যদিকে, ভোরে কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় ঢাকা- টাঙ্গাইল মহাসড়কে একটি বাসে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা।

বাসটি সফিপুর এলাকায় পৌঁছালে ধীরগতিতে চলন্ত ওই গাড়িতে কয়েকজন যুবক দৌড়ে উঠে পেট্রোল নিক্ষেপ করে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়।

—-ইউএনবি