সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

বাগেরহাটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

বাগেরহাটের ফকিরহাটে ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার (৬ নভেম্বর) সকালে বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলাধীন খুলনা-ঢাকা মহাসড়কের টাউন-নওয়াপাড়া এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।

নিহত রাকিবুল ইসলাম (২৩) বাগেরহাট জেলার কচুয়া উপজেলার রঘুদত্তকাঠি গ্রামের শাহিন হাওলাদারের ছেলে।

রাকিবুল একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন বলে জানা গেছে।

ফকিরহাট হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, রাকিবুল ইসলাম সোমবার সকাল ১০টার দিকে মোটরসাইকেলে মোংলার যাওয়ার সময় টাউন-নওয়াপাড়া এলাকায় পিছন দিক থেকে আসা একটি পণ্যবাহী ট্রাক তার মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এসময় ঘটনাস্থলে রাকিবুল নিহত হয়।

ঘাতক ট্রাকটি নিয়ে চালক পালিয়ে গেছে। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

—-ইউএনবি