সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

কুড়িগ্রামে মাছের গায়ে ‘আল্লাহু’!

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার চাকিরপশা ইউনিয়নের তালুক নাগকাটি গ্রামে একটি পুকুর থেকে তোলা একটি মাছের গায়ে ‘আল্লাহু’ লেখা দেখা গেছে! রবিবার (১৯ নভেম্বর) সকালে রফিকুল ইসলাম নামে একজনের পুকুরে মাছটি ধরা পরে।

রবিবার (১৯ নভেম্বর) সকালে মাছের গায়ে আল্লাহু লেখা কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে- মাছটি এক নজর দেখার জন্যে অন্যান্য এলাকার উৎসুক জনতা ভিড় করছে সেখানে।

স্থানীয়রা জানান, রফিকুল ইসলাম বিজিবিতে চাকরি করেন। তিনি চাকরিতে আছেন। সকালে তার স্ত্রীকে মাছ দিয়ে যান তারই ভাই। পরে মাছ কাটতে গিয়ে দেখেন মাছের গায়ে ‘আল্লাহু’ লেখা।

রফিকুল ইসলামের স্ত্রী নুরেজা বেগম বলেন, আমাদের পুকুরে আমার ভাই মাছ চাষ করত। সে মাছ তুলে সকালে বাড়িতে দিয়ে গেছে। আমি মাছ কাটতে গিয়ে দেখি মাছের গায়ে ‘আল্লাহু’ লেখা। পরে আর মাছটি কাটিনি। মাছটি মাদরাসার হুজুর নিয়ে গেছে।

কুড়িগ্রামের আল্লামা ফজলুল করিম (রহ.) জামিয়া ইসলামীয়া মাদরাসার মুফতি মো. আল আমিন বলেন, দেখেন আল্লাহ রাব্বুল আলামীন অনেক কিছু সৃষ্টি করেছেন।

তিনি আরও বলেন, দেখবেন মাঝেমধ্যেই গাছের মধ্যেও আল্লাহু লেখা দেখা যায়। আজ যেমন মাছের গায়ে আল্লাহু লেখা দেখা গেল সবই আল্লাহ পাকের নিদর্শন।

—-ইউএনবি