সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

ফেনীতে মালবাহী কাভার্ডভ্যানে আগুন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর লালপোল লাতু এলাকায় একটি মালবাহী কাভার্ডভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে কাভার্ডভ্যানটির সামনের অংশ পুড়ে যায় এবং কাভার্ডভ্যানে থাকা মালামালও ক্ষতিগ্রস্ত হয়।

শনিবার (১৮ নভেম্বর) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম চৌধুরী বলেন, রাত দেড়টার দিকে আগুন লাগার খবর পাই। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।

তিনি আরও জানান, কাভার্ডভ্যানটি চট্টগ্রাম থেকে কার্টুনভর্তি মালামাল নিয়ে ছেড়ে এসেছিল। এটি ডায়মন্ড কার্গো সার্ভিস নামের একটি প্রতিষ্ঠানের পরিবহন।

ফেনী ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন কর্মকর্তা আবদুল মজিদ বলেন, কাভার্ডভ্যানটি চট্টগ্রাম থেকে ঢাকার দিকে যাচ্ছিল। পথে কে বা কারা আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। গাড়িটির সামনের অংশ পুড়ে গেছে।

পুলিশ ও ফায়ার সার্ভিস ধারণা করছে- আগামী ৪৮ ঘণ্টার হরতালকে কেন্দ্র করে বিএনপি ও অঙ্গ সংগঠনের লোকজন এ অগ্নিসংযোগের ঘটনাটি ঘটাতে পারে।

—ইউএনবি