সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুত জাতীয় পার্টি: রওশন

ছবি: পি আই ডি

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে করতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে পূর্ণ সহযোগিতা চেয়েছেন সংসদে বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ।

বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি তার সহযোগিতা কামনা করেন।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বলেন, রওশন এরশাদ বলেছেন, তাদের দল জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুত।

রওশন বলেন, ‘জাতীয় পার্টি একটি নির্বাচনমুখী দল… আমরা নির্বাচনে অংশগ্রহণের জন্য ইতোমধ্যে প্রস্তুতি নিয়েছি।’

তিনি আরও বলেন, ‘আমরা সংবিধানকে সম্মান করি। তাই নির্বাচন কমিশন (ইসি) ঘোষিত তফসিলকে আমরা স্বাগত জানাই।’

তিনি আরও বলেন, তবে নির্বাচনের প্রস্তুতির জন্য রাজনৈতিক দলগুলোর আরও সময় প্রয়োজন হওয়ায় কাগজ জমা দেওয়ার শেষ তারিখ বাড়ানো হতে পারে।

মনোনয়নপত্র ও আয়কর রিটার্ন দাখিলের শেষ দিন ৩০ নভেম্বর।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখতে নির্বাচনের বিকল্প নেই।

তিনি আরও বলেন, ‘সংবিধান অক্ষুণ্ণ রাখতে হলে নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন করতে হবে। আসন্ন জাতীয় নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ করতে সরকার নির্বাচন কমিশনকে (ইসি) সব ধরনের সহযোগিতা নিশ্চিত করবে।’

—-ইউএনবি