সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

সুনামগঞ্জে পুলিশ-বিএনপি সংঘর্ষে সাংবাদিকসহ আহত ১০

ছবি: সংগৃহীত

সুনামগঞ্জে রবিবার (১৯ নভেম্বর) বিএনপি নেতা-কর্মীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষে পুলিশ ও সাংবাদিকসহ ১০ জন আহত হয়েছে।

স্থানীয়রা জানান, বেলা সাড়ে ১১টায় পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় বিএনপি কর্মীরা হরতালের পক্ষে মিছিল বের করে এবং কয়েকটি গাড়ি ভাঙচুর করে রাস্তায় আতঙ্ক সৃষ্টি করে। এসময় পুলিশ বিএনপি নেতাদের অগ্রসর হতে বাধা দিলে সংঘর্ষ বেধে যায়।

সংঘর্ষের একপর্যায়ে পিকেটাররা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করলে তারা পাল্টা কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। আধা ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে পুলিশ ও সাংবাদিকসহ ১০ জন আহত হয়েছে। পরে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে সংঘর্ষ এলাকা নিয়ন্ত্রণে নেয় পুলিশ।

পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়, সড়কে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে পুলিশের উপর আচমকা হামলা চালায় বিএনপি নেতা-কর্মীরা। এসময় পরিস্থিতি শান্ত করতে ফাঁকাগুলি ও টিয়ারগ্যাস নিক্ষেপ করে পুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপার রাজন কুমার দাস জানান, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।

তিনি বলেন, সংঘর্ষে তিন পুলিশ সদস্যসহ ১০ জন আহত হয়েছেন।

এ ব্যাপারে স্থানীয় বিএনপি নেতাদের বক্তব্যের জন্য মুঠোফোনে যোগাযোগ করেও বক্তব্য পাওয়া যায়নি।

—-ইউএনবি